এই সেই যোদ্ধা যাকে আমাদের প্রয়োজন। যে দেবীর প্রতীক্ষায় আমরা আছি। যে ধর্মের সুরক্ষা করবে, আমাদের রক্ষা করবে।

ভারতবর্ষ, খৃঃ পূঃ 3400

ভারতবর্ষ বিভেদ, বিক্ষোভ এবং দারিদ্র্যের করাল গ্রাসের কবলে। জনসাধারণ শাসকদের প্রতি বীতশ্রদ্ধ। তাদের মনে স্বার্থপর ও দুর্নীতিগ্রস্ত অভিজাতদের জন্য আছে কেবল ঘৃণা। বিশৃঙ্খলার বিস্ফোরণ একটি স্ফুলিঙ্গের অপেক্ষায়। বহির্শক্ররা সুযোগ নিচ্ছে এই বিভেদের। রাবণ, লঙ্কার রাক্ষসরাজ, দিনে দিনে আরও ক্ষমতাশালী হচ্ছে। হতভাগ্য সপ্তসিন্ধুর বুকে চেপে বসছে তার বিষদাঁত।

দুই শক্তিশালী উপজাতি, পবিত্র ভারতবর্ষের রক্ষাকর্তারা সিদ্ধান্ত নিয়েছে, যথেষ্ট হয়েছে আর নয়। এবার ত্রাণকর্তার প্রয়োজন। তাদের সন্ধান আরম্ভ হল।

এক মাঠে একটি পরিত্যক্ত শিশুকে পাওয়া গেল। রক্তলোলুপ নেকড়ের পালের হাত থেকে একটি শকুন তাকে রক্ষা করেছিল। সবার উপেক্ষিত এক ক্ষমতাহীন রাজ্য মিথিলার অধিপতি তাকে আপন করে নিল। কেউ ভাবে নি এই শিশু ভবিষ্যতে বিশেষ কিছু করবে। কিন্তু তারা ভুল করেছিল। কারণ এ কোন সাধারণ শিশু নয়। এ ছিল সীতা।

অমীশের নবতম উপন্যাসের সঙ্গে এই ঐতিহাসিক যাত্রার শরীক হোন: এক রোমাঞ্চকর অভিযান, যাতে আছে এক পালিত শিশুর উত্থানের কাহিনী, যে প্রধান মন্ত্রী হয়েছিল, এবং তারপর এক দেবী। রামচন্দ্র ধারাবাহিকের দ্বিতীয় গ্রন্থ, যা আপনাকে অতীতে নিয়ে যাবে, প্রারম্ভেরও আগে।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Paperback

Product Language

Bengali

Publisher

Publishing Year

2024

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Sita Mithilar Yoddha || Amish
Sita Mithilar Yoddha || Amish || সীতা মিথিলার যোদ্ধা || অমীশ
Original price was: ₹399.00.Current price is: ₹319.00.

7 in stock