অন্ধকার বিনা আলো অস্তিত্বহীন।
আর খলনায়ক ব্যতীত শুভ শক্তিরই বা কী পরিচয়?
ভারত, ৩৪০০ খ্রিষ্টপূর্বাব্দ।
দারিদ্র্য, চরম বিশৃঙ্খলা ও অরাজকতায় পরিপূর্ণ এক ভূমি। নীরবে দিনাতিপাত করে চলেছেন কিছু মানুষ। কেউ কেউ আবার বিদ্রোহী। কারো কারো চোখে নতুন পৃথিবীর স্বপ্ন। কেউ নিজের জন্য বাঁচে। আবার কেউ কাউকে অভিসম্পাতও করে না।
রাবণ: জন্মসূত্রে যার পরিচয় তৎকালীন এক অন্যতম ঋষি শ্রেষ্ঠের পুত্র। ঈশ্বরের আশীর্বাদ ধন্য ও সর্বপ্রকার প্রতিভা সম্পন্ন। দুর্ভাগ্যের চরম সীমায় পরীক্ষিত।
এক দুরন্ত দস্যু-কিশোর। সে একাধারে সাহসিকতা, নিষ্ঠুরতা ও ভয়ানক সংকল্পে পরিপূর্ণ এক মানুষ। জগৎবাসীর কাছে সর্বেসর্বা হবার সংকল্প সেই মহত্ত্বকে জয় করা, লুণ্ঠন করা, দখল করে নেওয়াই তার একমাত্র অধিকার।
এক বৈপরীত্য পূর্ণ মানুষ-নির্মম হিংস্রতা ও অগাধ পাণ্ডিত্যের অধিকারী। সে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, আবার নিষ্ঠুর হত্যালীলাতেও তার কোনো অনুশোচনা নেই।
রামচন্দ্র সিরিজের এই তৃতীয় সংকলনে রাবণের চরিত্রকে আলোকিত করা হয়েছে। যে আলো অন্ধকারের অন্তঃস্থলেও জ্বলজ্বল করে। তিনিই কি ইতিহাসের পাতায় সর্বকালের শ্রেষ্ঠ খলনায়ক! নাকি তিনি শুধুমাত্র একজন অন্ধকার জগতের মানুষ?
সর্বাধিক জটিল, হিংস্র, আবেগঘন এবং সর্বোপরি একজন দক্ষ মানুষের মহাকাব্যের সাক্ষী থাকুন।












Reviews
There are no reviews yet