আজ সে ঈশ্বর। চার হাজার বছর আগে সে ছিল স্রেফ এক সাধারণ মানুষ।
শিকার শুরু হয়ে গেছে। এক নৃশংস নাগ যোদ্ধার হাতে প্রাণ হারিয়েছে শিবের পরম মিত্র বৃহস্পতি; এবার তার পরবর্তী নিশানা সতীর দিকে। তিব্বত থেকে আসা পরিব্রাজক শিব, অশুভ শক্তির বিনাশ ঘটাতে যার জন্ম, নিজের পরম শত্রুকে শেষ না করা পর্যন্ত থামবে না। প্রতিশোধের আগুন আর পাপের গতিপথ তাকে টেনে নিয়ে চলেছে নাগদের দুয়ারে… সেই রহস্যময় সর্প-মানবদের দেশে। এই বিষয়ে সে সম্পূর্ণ নিশ্চিত!
সর্বনাশের কালো ছায়া আজ সর্বত্র। এক অলৌকিক মহৌষধির বিনিময়ে বন্ধক রাখা হয়েছে এক মুমূর্ষু সাম্রাজ্যকে। নির্মমভাবে হত্যা করা হয়েছে রাজপুত্রকে। শিবের আত্মিক গুরু বাসুদেবরা-তার অগাধ বিশ্বাসকে ধূলিসাৎ করে আজ অশুভ শক্তির পক্ষ নিয়েছ। এমনকি মেলুহার মতো আদর্শ সাম্রাজ্যের গর্ভেও জন্ম নিয়েছে এক নির্মম সত্য… তাদের জন্ম-নগরী ‘মাইকা’র অন্তরালে। শিবের অজান্তেই, পর্দার আড়াল থেকে এক অদৃশ্য সুতোয় এই মহাসংগ্রামের ঘুঁটি চালছে এক চতুর জাদুকর…
প্রাচীন ভারতের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বিস্তৃত এক মহাযাত্রায় রহস্যের গোলকধাঁধায় সত্যের সন্ধান করছে শিব। কিন্তু সত্যের যে রূপ বাইরে থেকে দেখা যাচ্ছে, তার অন্তরালে লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য এক মায়াজাল…
হবে এক রক্তক্ষয়ী মহাসংগ্রাম। নেপথ্যে জন্ম নেবে কিছু অদ্ভুত সমীকরণ। আর খসে পড়বে কিছু অবিশ্বাস্য রহস্যের মুখোশ। এক নম্বর জাতীয় বেস্টসেলার ‘দ্য ইমমর্টালস অফ মেলুহা’-র সিক্যুয়েল-শিব ট্রিলজির এই দ্বিতীয় খণ্ডে।











Reviews
There are no reviews yet