Description
কোথায় অসমের জোড়হাটে এক মহিলা সাহিত্যিক সম্মেলন, আর কোথায় তিব্বত সীমান্ত। তাও আবার প্লেনে-ট্রেনে চেপে শৌখিন ভ্রমণ নয়, যাকে বলে একেবারে ডাকাবুকো স্টাইলে অ্যাডভেঞ্চার। র্যাশন ট্রাকে জোর করে জায়গা করে নিয়ে দুর্গম পাহাড়ি রাস্তা বেয়ে ম্যাকমাহন লাইনের পাশে তাওয়াং পৌঁছনো। সেই লাসা-তাওয়াং রোড, যেখান দিয়ে কিনা চিনেবা এসেছিল। এ যেন রবীন্দ্রনাথের সেই গানেরই ডাকে সাড়া দেওয়া-ー’যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে/নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে’। আর সেই অজানিতের পথে ঝাঁপ দেওয়ারই অনন্য অভিজ্ঞতাকে আশ্চর্য সরল ও স্বাদু এক ভঙ্গিতে এ-গ্রন্থে তুলে ধরেছেন নবনীতা দেবসেন। সত্যিই অভাবনীয় এই বই। কী বিষয়ে, কী বর্ণনায়। তথ্য রয়েছে, ইতিহাস রয়েছে, নিসর্গ দৃশ্যের অপরূপ বিবরণ রয়েছে, রয়েছে পদে পদে রোমাঞ্চ-উৎকণ্ঠা, কিন্তু সব ছাপিয়ে যা রয়েছে, তা হল, মুচমুচে মজা দিয়ে মুড়ে প্রতিটি পদক্ষেপকে তুলে ধরা, জীবন্ত ও রমণীয় করে। বাংলায় এমন বই দ্বিতীয়টি লেখা হয়নি।







Udaypather Sahajatri || Timirbaran Bhattacharya
Ambubachi Antim Adhyay || Madhumita Sengupta || অম্বুবাচি অন্তিম পর্ব || মধুমিতা সেনগুপ্ত
Belpahari Thake Balligunj Place || Sekhar Bharatiya || বেল পাহারি থেকে বালিগঞ্জ প্লেস
Mrita Koitav Vol 2 || Sourav Chakraborty || মৃত কৈতভ খণ্ড ২ || সৌরভ চক্রবর্তী
Tinti Medical Thriller || Indranil Sanyal || তিনটি মেডিকেল থ্রিলার || ইন্দ্রনীল সান্যাল
ADI PANJIKA DARPAN || ASIT PAL || আদি পঞ্জিকা দর্পণ || অসিত পাল
Arjun Badher Nepathye || Aniruddha Sau || অর্জুন বধের নেপথ্যে || অনিরুদ্ধ সাউ
Reviews
There are no reviews yet.