Description
নারায়ণ গঙ্গোপাধ্যায় এর জন্ম : ১৩২৫ বঙ্গাব্দ। বাংলাদেশের বালিয়াডিঙ্গি, দিনাজপুরে।আদি নিবাস : বরিশাল।ছেলেবেলা কেটেছে দিনাজপুরে, আত্রাই নদীর ধারে। কলেজ জীবন ফরিদপুরে।এম-এ পরীক্ষায় বাংলাসাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম তারকনাথ। কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় নামেই সাহিত্য রচনা শুরু করেন এবং ওই নামেই ছিলেন সুপরিচিত।প্রথমে অধ্যাপনা করতেন কলকাতার সিটি কলেজে, পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছোটগল্প নিয়ে গবেষণা করে ডি. লিট উপাধি পান। প্রথম দিকে কবিতাই লিখতেন। ‘মাসপয়লা’ পত্রিকায় ছোটদের বিভাগে কবিতা লিখে পুরস্কারও পেয়েছিলেন।প্রথম গল্প ‘নিশীথের মায়া’। প্রথম লিখিত উপন্যাস ‘তিমিরতীর্থ’। প্রথম প্রকাশিত উপন্যাস ‘উপনিবেশ’। প্রথম পুরস্কার ‘কথাশিল্প’ গল্প প্রতিযোগিতায়।বহু ছোটগল্প লিখেছেন, বহু উপন্যাস, বেশ কিছু নাটক। চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন একদা । সমালোচক ও সাংবাদিক রূপেও ছিলেন খ্যাতিমান। বসুমতী পত্রিকার পক্ষ থেকে সংবাদ-সাহিত্যের প্রথম পুরস্কার প্রদান করা হয়েছিল তাঁকে। কলকাতা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে সরোজিনী বসু স্বর্ণপদক দেওয়া হয় মরণোত্তর সম্মান রূপে। শেষ জীবনে ‘সুনন্দ’ ছদ্মনামে দেশ পত্রিকায় রম্যরচনা লিখে প্রচণ্ড জনপ্রিয় হয়েছিলেন।মৃত্যু : ২২ কার্তিক, ১৩৭৭ বঙ্গাব্দ ।









Ratri Ebong || Manish Mukhopadhyay || রাত্রি এবং || মনীষ মুখোপাধ্যায়
Paridadur Aro Adventure || Jaydip Chakraborty || পরিদাদুর আরও অ্যাডভেঞ্চার || জয়দীপ চক্রবর্তী
Meghbarir Brishtira || Chinmay Nath || মেঘবাড়ির বৃষ্টিরা || চিন্ময় নাথ
Adhunik Bangla Kabita || Buddhadeb Basu || আধুনিক বাংলা কবিতা || বুদ্ধদেব বসু
Pouche Jaowar Lekha || Smaranjit Chakraborty || পৌঁছে যাওয়ার লেখা || স্মরণজিৎ চক্রবর্তী
Char Praharer Kabita || Smaranjit Chakraborty || চার প্রহরের কবিতা || স্মরণজিৎ চক্রবর্তী
Pretjokkho O Onnayo || Avik Sarkar || প্রেতযক্ষ ও অন্যান্য || অভীক সরকার
VIVEKANANDA SMRITI || BARID BARAN GHOSH || বিবেকানন্দ স্মৃতি || বারিদবরণ ঘোষ
Shimul Bhasha Palash Bhasha || Bivas Roy Chowdhury
Bhoutik Aloukik Abhijan || Abhijnan Roychowdhury || ভৌতিক অলৌকিক অভিযান || অভিজ্ঞান রায়চৌধুরী
Surjya Koli Ebong Onnanora || Diya Ganguly || সূর্য্য কলি এবং অন্যান্যরা || দিয়া গাঙ্গুলী
Sunil Gangopadhyay Upanyas Samagra Vol 4 || সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাস সমগ্র খণ্ড ৪
Reviews
There are no reviews yet.