Description
অন্যস্বাদের, অন্য অনুভবের কাহিনি ‘সমনামী’। ষাটের দশকের শেষদিকে অশোক গাঙ্গুলিকে বিয়ে করে উত্তর কলকাতার মেয়ে অসীনা পাড়ি দেয় দূর প্রবাস আমেরিকায়। আত্মীয়স্বজন আর পরিচিত পরিবেশ থেকে এই বিচ্ছেদ কিছুতেই মানতে পারেনি অসীনা। বড় ছেলে যখন সেই প্রবাসেই জন্মাল, আইনত সে হল আমেরিকার নাগরিক। অসীমার দিদার পাঠানো নাম ডাকবিভাগের গোলযোগে হারিয়ে যাওয়ায় বিপাকে পড়ে ছেলের একটা কাজ-চালানো ডাকনাম রাখল অশোক, গোগোল। রুশ সাহিত্যিকের প্রতি মুগ্ধতাবশত শুধু নয়। এক রেল দুর্ঘটনায় যখন প্রাণ হারাতে বসেছিল অশোক, গোগোলের গল্পসংগ্রহের একটি উড়ন্ত পৃষ্ঠাই তাকে রক্ষা করে। ছেলের নাম তাই ফিরে পাওয়া জীবনের প্রতীক হয়ে দাঁড়ায় অশোকের কাছে। কিন্তু আত্মিকভাবে আনেরিকান হয়ে ওঠা গোগোল নিজে কোনওদিন নানতে পারেনি ওই নাম। ভারতীয় শিকড়কেই কি সে মানতে পেরেছিল? শিকড় ও শিকড়হীনতার, প্রবাসকে নিজের করে নেওয়ার, পুরনো ও নতুন জীবনের মাঝখানে ত্রিশঙ্কু হয়ে থাকার, আত্মিক সংকট উপলব্ধি করার কাহিনি ধরা পড়েছে এই আখ্যানে। ইংরেজিতে লেখা মূল উপন্যাস ‘দি নেমসেক’-এর এই বাংলা অনুবাদে, প্রবাসী লেখিকা ঝুম্পা লাহিড়ীর স্বতন্ত্র সাহিত্যকৃতি ও রচনাশৈলী প্রতিভাত হয়েছে।









Chotoder Sera Natok Sangraha || Kalidas Bhadra || ছোটোদের সেরা নাটক সংগ্রহ || কালিদাস ভদ্র
Debipith Kamakshya || Suman Gupta
OMON CHANDER RAAT II SMARANJIT CHAKRABORTY
ABHAGA JEDIKE CHAY || Binayak Bandyopadhyay
Arindum Sener Choyti Rahasya Kahini || অরিন্দম সেনের ছয়টি রহস্য কাহিনি || Kousik Chattopadhyay || কৌশিক চট্টোপাধ্যায়
Mritojagotik 2 || Akash Guha || মৃতজাগতিক ২ || আকাশ গুহ
Brishtite Bhejar Boyos || Samaresh Majumdar
Reviews
There are no reviews yet.