Description
‘সারা ভারতবর্ষে বহুকাল ধরে সবচেয়ে প্রিয় ও পরিচিত দুটি নাম, রাধা আর কৃষ্ণ। এই দু’জনের যে প্রণয়-কাহিনী, সমগ্র বিশ্বসাহিত্যে তার তুলনা মেলে না। এই প্রণয়-কাহিনী ছড়িয়ে আছে নানান পুরাণ ও কাব্যে, গ্রাম্য গাথায়, লৌকিক গানে। পরম পণ্ডিত বা ভক্ত থেকে শুরু করে অতি সাধারণ মানুষ পর্যন্ত হাজার হাজার বছর এই কাহিনীকে আপন করে রেখেছেন। তবে, এ পর্যন্ত বাংলা গদ্যে এই কাহিনীর নির্ভরযোগ্য, নিখাদ, সমগ্র রূপ রচিত হয়নি। সুনীল গঙ্গোপাধ্যায় সমস্ত কাব্য মন্থন করে এই রসসমৃদ্ধ ভাষ্যটি আপন ভাষায় রচনা করেছেন। কৃষ্ণের অনেক পরিচয়। বৃন্দাবনের যে-কৃষ্ণ সাধারণ মানুষের মতন, যিনি দুরন্ত রাখাল এবং যিনি রাধার প্রেমিক, শুধু তাঁর কথা বলা হয়েছে এখানে। আর রাধা যেন সম্পূর্ণ কাব্যেরই সৃষ্টি। এখানে এঁরা দেব-দেবী নন। কোনো অলৌকিকের প্রভাব নেই, এঁরা চিরকালের প্রেমিক প্রেমিকা। বইটি শেষ করার পরেও একটু অতৃপ্তি থেকে যাবে, মনে হবে আর একটু কেন লেখা হলো না। এই অতৃপ্তিই এই ভালোবাসাকে অমর করেছে।







Akashe Melechi Chokh || Gautam Gangopadhyay || আকাশে মেলেছি চোখ || গৌতম গঙ্গোপাধ্যায়
Agent Of Jatayu || Kaushik Roy || এজেন্ট অফ জটায়ু || কৌশিক রায়
Reviews
There are no reviews yet.