Description
১.ভ্রমসূত্র
শহরতলীর বুকে সরস্বতী পুজোয় বিস্ফোরণ এবং অগ্নিসংযোগ। ধর্মীয় বিতর্ক থেকে রাজনৈতিক দাঙ্গা; ঘটনার ঘনঘটায় একে একে জড়িয়ে যাচ্ছে সবাই। প্রায় এক দশক আগে হয়ে যাওয়া দুটো খুনের সঙ্গে জড়িয়ে আছে বর্তমানের এক টেররিস্ট গ্রুপের পরিকল্পনা। তারা কারা? মায়া কে? মহাসংকট কী? দেবার্ঘ্য কি একটু একটু করে ডুবে যাবে ভ্রমের সাগরে? কোন মোহে মৃত্যু, কোন ভ্রমে মোহ? কোন সূত্রে ভ্রম হবে বিদ্রোহ?
২.প্রফেসর নাস্তিক নাকি তান্ত্রিক?
‘ঈশ্বরের অস্তিত্ব সত্য নাকি ভ্রান্ত?’; এই শিরোনামে প্রবন্ধ লিখতে লিখতে হঠাৎ খুন হলেন ‘নাস্তিক প্রফেসর’ রুদ্রপ্রিয় রায়। লজ্জাজনক সাম্প্রতিক ইতিহাস, অজানা সাংকেতিক ভাষা, কী লুকোনোর প্রচেষ্টা চলছে? উত্তর কলকাতায় ধারাবাহিক খুনের সঙ্গে কীভাবে জুড়ে গেল পশ্চিম বর্ধমানের একটা প্রত্যন্ত গ্রাম? ধর্ম আর বিজ্ঞান যখন ব্যবসার উপকরণ মাত্র; বিভেদের বীজ থেকে জন্ম হয় রক্তলোলুপ দৈত্যের। দেবার্ঘ্য আর ইন্সপেক্টর বিশ্বাস কি পারবেন সব রহস্যের সমাধান করতে? প্রফেসর কি সত্যিই ছিলেন কোনো তন্ত্রসাধক? সমাজের পক্ষে ক্ষতিকারক কারা? Professor Nastik Naki Tantrik?





Handureser Hahakar || Kaushik Roy || হন্ডুরাসে হাহাকার || কৌশিক রায়
Reviews
There are no reviews yet.