শশীবাবুর সংসার আশাপূর্ণা দেবীর একটি অনবদ্য সৃষ্টি। আশাপূর্ণা দেবীর প্রথম বড়দের উপন্যাস প্রেম ও প্রয়োজন প্রকাশিত হয় ১৩৫১ সালে। শশীবাবুর সংসার প্রকাশিত হয় তার বারো বছর পরে। সেই হিসাবে এটি তাঁর লেখিকা-জীবনের প্রথম যুগের একটি উপন্যাস বলা যেতে পারে। কিন্তু প্রথম যুগের হলেও এই উপন্যাসে কাহিনি-বয়নের যে মুন্সিয়ানা আশাপূর্ণা দেখিয়েছেন, তা নিপুণতায় তাঁর ট্রিলজি বা পরবর্তী অন্য উপন্যাসগুলির চেয়ে কোনো অংশে ন্যূন নয়। এক প্রবল পরাক্রান্ত গৃহকর্তার কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর সেই কর্তার বা সংসারের চিত্র কেমন ভাবে বদলে যায়, তার এমন নিখুঁত চিত্রায়ণ বাংলা সাহিত্যের আর কোনো উপন্যাসে দুর্লভ। সংসারে যেমন কলহ অশান্তি আছে, তেমনি মাধুর্য আছে, আছে মমতা ভালোবাসার আচ্ছাদন। তাই পাঠক নানা বিচিত্র ঘটনা প্রবাহে উত্তাল তুমুল এই উপন্যাস পাঠের পর এক পরম প্রাপ্তির আস্বাদ পায়। তার চোখ আনন্দের অশ্রুজলে ভরে ওঠে। আগেই বলা হয়েছে, এই উপন্যাসের রচনাকাল ১৩৬৩ সাল, আজ থেকে প্রায় ষাট বছর আগে। উপন্যাসে বর্ণিত টাকার মূল্যমান বাজারদর সেই হিসেব অনুযায়ী মনে রেখে বইটি পড়তে হবে। উপন্যাসটি আকাশবাণীতে ‘না’ নামে ধারাবাহিক অভিনীত হয়েছিল। বইটির চলচ্চিত্রও অসাধারণ সাফল্য পেয়েছিল। Shashi Babur Sangsar

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2022

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Shashi Babur Sangsar || Ashapurna Debi || শশী বাবুর সংসার || আশাপূর্ণা দেবী
Original price was: ₹250.00.Current price is: ₹200.00.

50 in stock