এক সাধারণ, নিরীহ আইটি কর্মী যে সহকর্মীদের হাসির খোরাক। অফিসে যার উপস্থিতি কারও নজর কাড়ে না। কিন্তু আপাত শান্ত, নিরীহ, নির্বিরোধী এই মানুষটিকে ঘিরে রয়েছে এমন এক গোপনীয়তা, যার বিন্দুমাত্র আঁচও পায় না কেউ।

এদিকে দুর্গাপূজার সময় কলকাতাকে রক্তস্নাত করার এক ভয়ংকর ছক কষছে লস্কর-ই-তৈয়বা এবং আইএসআই। নেপথ্যে রয়েছে এক কুখ্যাত মাস্টারমাইন্ড। এমন এক শত্রু যার নাগাল পাওয়াই একপ্রকার অসম্ভব। ভারতের অ্যান্টি-টেরোরিজম ইউনিটের হেড ইন্দ্রজিৎ সিংহ বুঝতে পারেন, এবার শুধু আত্মরক্ষা নয়, শত্রুকে তার ঘরে ঢুকে মারতে হবে। শুরু হয় এক দুঃসাহসিক ব্লু-প্রিন্ট, যার নাম ‘মিশন অসুর’।

নিজের পরিচয় গোপন রেখে আফগানিস্তান হয়ে পাকিস্তানের মৃত্যুফাঁদে পা বাড়ায় ভারতের এক দুর্ধর্ষ আন্ডারকভার কমান্ডো অর্জুন সেন। অন্যদিকে দেশে বসে ইন্দ্রজিৎ, রিয়া ও তৌফিক মরিয়া হয়ে ওঠে গদ্দার ও অস্ত্র পাচারকারীদের রুখতে।

তারা সবাই মিলে কি পারবে এই প্রলয় আটকাতে? নাকি ভারতের মাটিতে রচিত হবে এক রক্তাক্ত ইতিহাস?

শাশ্বত ধরের কলমে দেশপ্রেম, চরম বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির এক রুদ্ধশ্বাস স্পাই থ্রিলার— অপারেশন অসুর (Operation Asur)।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Operation Asur – Bengali Spy Thriller and Undercover Military Operation
Operation Asur || Saswata Dhar || অপারেশন অসুর || শাশ্বত ধর
Original price was: ₹350.00.Current price is: ₹263.00.
Available on: September 5, 2026 at 12:00 am