ছেলেটি ছুটছে। ছুটছে সে ঝড়ের বেগে। ছুটতে-ছুটতে একসময় সে হাঁফ ছাড়ল, যাক্, জঙ্গল শুরু হল। পেছন থেকে কানে আসছে বহু কণ্ঠের হল্লা-চিৎকার, ‘ছোট্‌, ছোট্! জঙ্গলের দিকে গেছে।’
সমস্ত চিৎকার ছাপিয়ে একজনের কর্কশ হেঁড়ে গলা শোনা যায়, ‘থামিস নে! থামিস নে! সড়কি দিয়ে প্রায় গেঁথে ফেলেছিলাম, একটুর জন্যে ফসকে গেল। নির্ঘাত জখম হয়েছে। ছোট্‌-জোরে ছোট্‌! জঙ্গলে গেলে জঙ্গলে গিয়েই ধরব। কোথায় যাবে?’… তারপর?…
অবিস্মরণীয় নীল বিদ্রোহকে কেন্দ্র করে রক্তে-দোলা-জাগানো উপন্যাস ‘নীল ঘূর্ণি’ (Nil Ghurni )। ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে বাংলার লক্ষ-লক্ষ কৃষক জীবন বাজি রেখে সংঘবদ্ধ হয়ে হাতিয়ার তুলে নিয়েছিলেন, এ কাহিনি তারই এক অনন্য দলিল। একদিকে সীমাহীন অত্যাচার-নিপীড়ন শোষণ, অন্যদিকে কাশীনাথ আর ফকিরদাদুর প্রত্যাঘাতের প্রস্তুতি। দীনেশচন্দ্রের জাদু-লেখনীর মুন্সিয়ানায় দুরন্ত গতিতে এগিয়ে চলে উপন্যাস, রক্ত টগবগ করে ফুটতে থাকে রুদ্ধশ্বাস পাঠকের।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now