ধনেজনে উচ্ছল পঞ্চপর্বতে ঘেরা রাজগৃহ নগরী, সময় বুদ্ধদেব-বিম্বিসারের যুগ, আড়াই হাজার বছর আগে। বিম্বিসারের পৌত্র জীবক, যাঁর বাবা রাজকুমার অভয়। জীবক রাজকুমারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল, বলিষ্ঠ, মেধাবী।… সেই মানুষই হেলায় সরে দাঁড়ালেন সিংহাসনের লোভ থেকে, গ্রহণ করলেন মানবসেবার পথ। মানুষকে নিরাময় করা হল তাঁর জীবনের ব্রত। আয়ুর্বেদে অসামান্য পাণ্ডিত্য ও ভেষজ আবিষ্কার করে শেষ পর্যন্ত তিনি অভিহিত হলেন মর্ত্যের ‘ধন্বন্তরি’ রূপে। কিন্তু জীবকের জন্মরহস্য যে অন্ধকারে ঢাকা। তাঁর বাবা অভয়, কিন্তু মা কে? তবে কি সে অজ্ঞাতকুলশীল, নিমার্তৃক? বেদনায় বুক পুড়ে যায় জীবকের! তারপর?… ইতিহাসের প্রেক্ষিতে এক অসামান্য উপন্যাস ‘কালের জয়ডঙ্কা বাজে’ (Kaler Joydonka Bajey) যার পাতায়-পাতায় ফুটে উঠেছে গৌরবোজ্জ্বল অতীত ভারতবর্ষ।
Kaler Joydonka Bajey || Dinesh Chandra Chattopadhyay || কালের জয়ডঙ্কা বাজে || দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায়
Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00.
বুদ্ধদেব ও বিম্বিসারের যুগের আড়াই হাজার বছর আগের রাজগৃহকে পটভূমি করে রচিত ‘কালের জয়ডঙ্কা বাজে’ (Kaler Joydonka Bajey)। বিম্বিসারের পৌত্র জীবক—রাজকীয় জীবনের মোহ ত্যাগ করে মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে বেছে নেওয়া এক অসাধারণ চিকিৎসক, যিনি আয়ুর্বেদ ও ভেষজবিদ্যায় খ্যাত হয়ে ওঠেন মর্ত্যের ‘ধন্বন্তরি’ নামে। কিন্তু তাঁর নিজের জন্মরহস্য ও মাতৃপরিচয়ের অন্ধকার তাঁকে তাড়িয়ে বেড়ায়। ইতিহাস, মানবতা ও প্রাচীন ভারতের গৌরবময় পটভূমিতে জীবনের এক অনন্য কাহিনি।
7 in stock
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher |
Only logged in customers who have purchased this product may leave a review.








Reviews
There are no reviews yet.