গভীর রাতের আতঙ্ক / Govir Rater Atanka –  নামটিই যেন অন্ধকার, রহস্য ও ভয়ের এক আবহ তৈরি করে। ভূতে বিশ্বাস থাক বা না থাক, ভৌতিক গল্পের আকর্ষণ এড়িয়ে যাওয়া কঠিন। মানুষের মনের গভীরে, অবচেতনের অন্ধকার কোণে যে অজানা ভয় লুকিয়ে থাকে, সেই ভয়কেই জীবন্ত করে তোলে এই উপন্যাস।

এই বাংলা ভৌতিক উপন্যাসের পটভূমি নদীয়ার এক অখ্যাত গ্রাম — মণিপুর। সেখানে বহুদিন ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এক রহস্যময় ও অভিশপ্ত জমিদার বাড়ি। স্থানীয় মানুষের বিশ্বাস, ওই জমিদার বাড়িতে এখনও অতীতের ছায়া ঘোরাফেরা করে। নিশুতি রাতে শোনা যায় কান্নার শব্দ, অদৃশ্য কারও পদচারণা, আসবাবপত্রের অস্বাভাবিক নড়াচড়া— যেন সময়ের গর্ভে হারিয়ে যাওয়া ইতিহাস এখনও সেখানে জীবন্ত।

‘ভূত’ শব্দের আক্ষরিক অর্থ অতীত। সেই অতীতই কখনও ব্যক্তিগত, কখনও সামষ্টিক স্মৃতির আকারে আমাদের বর্তমানকে নাড়িয়ে দেয়। গভীর রাতের আতঙ্ক বইটি সেই অতীত ও বর্তমানের সেতুবন্ধন রচনা করেছে এক শিহরণময় কাহিনির মাধ্যমে।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Govir Rater Atanka || Mousumi Dutta || গভীর রাতের আতঙ্ক || মৌসুমী দত্ত
Original price was: ₹225.00.Current price is: ₹180.00.

50 in stock