গল্পটি আবর্তিত হয়েছে সাব-ইন্সপেক্টর ভিক্টর থ্রণকে কেন্দ্র করে, যিনি কলকাতা শহরের একজন নামকরা শিল্পপতি জনাথন লিঙ্কনের অস্বাভাবিক ও রহস্যময় মৃত্যুর তদন্ত করছেন।
কেসের ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে মিস্টার লিঙ্কনের পোস্টমর্টেমকারী ডাক্তার তাকে গোপনে ডেকে এক ভয়ংকর সত্যের মুখোমুখি করান। তিনি জানান, মিস্টার লিঙ্কনের শরীর বাইরে থেকে একদম অক্ষত মনে হলেও, ভেতর থেকে তার প্রতিটা টিস্যু, অর্গান, এমনকি হাড় পর্যন্ত সম্পূর্ণ পুড়ে ঝলসে গেছে। এছাড়া তিনি মিস্টার লিঙ্কনের পিঠে থাকা একটি অদ্ভুত চিহ্নের দিকে ইঙ্গিত করে বলেন যে, সেটি কোনো সাধারণ ট্যাটু নয়, বরং উত্তপ্ত কোনো ধাতব সিলের মাধ্যমে তার পিঠে ওই ছাপটি ফেলা হয়েছে।
এরপর লিঙ্কনের মৃত্যু ও সেই চিহ্নের বিষয়ে খোঁজ করতে করতে ডার্ক ওয়েবের মাধ্যমে অফিসার ভিক্টর বেশ কিছু সমগোত্রীয় চিহ্নের সন্ধান পান, যেগুলি প্রাচীন কোনো গুপ্ত ধর্মীয় সঙ্ঘের সাথে যুক্ত। আর এই অমীমাংসিত রহস্যের উত্তর খুঁজতে ভিক্টর উপস্থিত হন তার পরিচিত ধর্মগুরু ফাদার মার্কাসের কাছে। পরবর্তীতে ফাদারের পরামর্শেই তিনি প্রাক্তন ধর্মগুরু ও গুপ্তবিদ্যা বিশেষজ্ঞ অ্যাড্রিয়ান ব্ল্যাকউডের দ্বারস্থ হন। সেখান থেকেই ভিক্টর জানতে পারেন, এটি কোনো সাধারণ খুন নয়, বরং এটি নরকের সাত রাজকুমারের অন্যতম, লোভের প্রতীক ‘ম্যামন’ এর সাথে চুক্তিভঙ্গের এক চরম ও ভয়াবহ পরিণতি।
আর এখান থেকেই একে একে উঠে আসতে শুরু করে এমন সব অবিশ্বাস্য তথ্য, যা ভিক্টরের বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী চিন্তাভাবনার ভিত পুরোপুরি নাড়িয়ে দেয়।
Chukti || Suraj Biswas || চুক্তি || সুরাজ বিশ্বাস
Original price was: ₹470.00.₹352.00Current price is: ₹352.00.
গল্পটি আবর্তিত হয়েছে সাব-ইন্সপেক্টর ভিক্টর থ্রণকে কেন্দ্র করে, যিনি কলকাতা শহরের একজন নামকরা শিল্পপতি জনাথন লিঙ্কনের অস্বাভাবিক ও রহস্যময় মৃত্যুর তদন্ত করছেন।
কেসের ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে মিস্টার লিঙ্কনের পোস্টমর্টেমকারী ডাক্তার তাকে গোপনে ডেকে এক ভয়ংকর সত্যের মুখোমুখি করান। তিনি জানান, মিস্টার লিঙ্কনের শরীর বাইরে থেকে একদম অক্ষত মনে হলেও, ভেতর থেকে তার প্রতিটা টিস্যু, অর্গান, এমনকি হাড় পর্যন্ত সম্পূর্ণ পুড়ে ঝলসে গেছে।
| Weight | 1 kg |
|---|---|
| Dimensions | 20 × 12 × 3 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2026 |
Only logged in customers who have purchased this product may leave a review.
















Reviews
There are no reviews yet.