বিখ্যাত ঔপন্যাসিক মেঘদূত সেন এক রহস্যজনক দুর্ঘটনায় প্রাণ হারানোর আগে রেখে যান তাঁর শেষ লেখা ভৌতিক উপন্যাস – ‘আর্যহি’ (Arjahi)। লেখকের দাবি, এই গল্প শুধুমাত্র কল্পনা নয়, বরং তাঁর পূর্বজন্মের স্মৃতি ও এক রহস্যময় নারীর বাস্তব উপস্থিতির ছায়া।
মাত্র বারো বছর বয়সে রামচন্দ্রপুর রাজবাড়ীর কুলদেবতা মদনমোহনের দেবদাসী হয়ে আসে আর্যহি। ঈশ্বরের প্রতি নিবেদিত এক কিশোরী ধীরে ধীরে জড়িয়ে পড়ে মানবিক আবেগ, প্রেম ও সম্পর্কের জটিলতায়। সে ভালোবেসে ফেলে পুরোহিত পরিবারের সন্তান আর্যকে।
কিন্তু আর্যর হৃদয়ে রয়েছে অন্য এক টান – রাজবাড়ীর ছোট রাজা দেবেন্দ্র নারায়ণের প্রতি এক অদ্ভুত আকর্ষণ, যার নাম হয়তো প্রেম, হয়তো আরও গভীর কিছু। দুই পুরুষের এই আবেগময় সম্পর্ক সময়ের সঙ্গে আরও জটিল হয়ে ওঠে।
এরই মাঝে আর্যর জীবনে প্রবেশ করে আর্যহি (Arjahi) – এক দেবদাসী, এক নারী, এক রহস্য। তার নিখাদ ভালোবাসা ধীরে ধীরে বদলে দিতে থাকে আর্যর জীবন, সম্পর্ক এবং ভাগ্য।
ভৌতিক আবহ, অতীত জন্মের রহস্য, নিষিদ্ধ সম্পর্ক, রাজবাড়ীর অন্ধকার ইতিহাস ও মানসিক টানাপোড়েন – সব মিলিয়ে ‘আর্যহি’ বাংলা হরর সাহিত্যে এক অনন্য সংযোজন। যারা রহস্য, অলৌকিকতা ও গা ছমছমে আবহ পছন্দ করেন, তাদের জন্য এই বই |









Reviews
There are no reviews yet.