এ এক অনন্য অ্যালবাম— স্মৃতির পাতা উলটে উলটে সংগ্রহ করে আনা নানা সম্পর্ক, ভ্রমণ-এর বর্ণময় ইতিহাস।

‘বঙ্গবাণী’ মাসিক পত্রিকায় লেখার সূত্রে উমাপ্রসাদের সঙ্গে শরৎচন্দ্রের প্রথম পরিচয়। তারপর দীর্ঘ সময় পেয়েছেন তাঁর ঘনিষ্ঠ সান্নিধ্য। অফুরান প্রশ্রয়। আবেগী শরৎচন্দ্রের সাহিত্যিক এবং ব্যক্তিগত জীবনের অজস্র খুঁটিনাটি তাঁর নিজের চোখে দেখা। মৃত্যু-পরবর্তী বিতর্ক তাই তাঁকেও বিচলিত করে। শরৎ-ঘনিষ্ঠদের কাছে সংগ্রহ করেন স্মৃতিচারণ। ‘শরৎচন্দ্র-প্রসঙ্গ’ বইটিতে ধরা আছে তেমনই কিছু মুহূর্তকথা, অপ্রকাশিত গল্প ও চিঠিপত্র।

‘ক্যালাইড্যস্‌কোপ’ বাস্তবিকই বিচিত্রদৃক। পাহাড়িয়া উমাপ্রসাদের চলমান পথিক জীবনে যে-সব মানুষ অলক্ষ্যে ছায়া ফেলে গেছেন, তাঁদের কথাই ঘুরেফিরে এসেছে। এ যেন ‘স্মৃতির দৃষ্টিগ্রাহ্য ছবিই শুধু লিখেছেন, ইতিহাস বা আত্মচরিত নয়।’

Weight 1 kg
Dimensions 20 × 12 × 3 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2025

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Album Samagra 3 || Umaprasad Mukhopadhyay
Album Samagra 3 || Umaprasad Mukhopadhyay || অ্যালবাম সমগ্র ৩ || উমাপ্রসাদ মুখোপাধ্যায়
Original price was: ₹800.00.Current price is: ₹640.00.

7 in stock