Description
আপনি কখনো ভূতের অটোগ্রাফ সংগ্রহ করার কথা ভেবেছেন? কিংবা ভূতেদের ডেকে এনে বৈঠকি আড্ডা মেতেছেন? কী ভয় পেলেন তো? না না আমি প্ল্যানচেট করার কথা বলছি না। সেসব এখন অতীত। ভূতেরাও এখন আধুনিক হয়েছে। কি, কল্পনা করতে পারছেন না তো? রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই সব ভূতেদের সন্ধানে মেতে ছিলেন। অশরীরীদের অবলম্বন করে আশ্চর্য কিছু কৌতূহল নিবৃত্তি করতে চেয়েছিলেন তাঁরা। সেসব ঘটনার সূত্রধরেই ভূমিষ্ঠ হয়েছে এই ভৌতিক গল্প সংকলনটি। কখনো সেটা শয়তানের চোখ হতে পারে। যা আপনি অলংকার ভেবে শরীরে ধারণ করে আছেন। আবার এমনটাও হতে পারে যে প্রেত আপনাকে ভিড়ের মাঝখানে দর্শন দিল আর আপনি তাকে চিনতেও পারলেন না। জীবন্ত মানুষ ভেবে ভুল করলেন। হয়তো সে তার মৃত্যুর কারণ বাতলে দিতে কিংবা অপরাধীকে চিনিয়ে দিতে এসেছিল। ভূতেদের শেষ বলে কিছু নেই। তাই ইতিহাসের ভূতেরা বর্তমান সময়ে ভয় দেখাতে হাজির হলেও অবিশ্বাসী হবেন না। তাদের বিচরণ সর্বত্র। কালের গন্ডি তাদের কাছে অমূলক। আচ্ছা রক্ত আর রঙকে কখনো মিশে যেতে দেখেছেন? কিংবা ধরুন একগুচ্ছ মানুষের হাড় আপনার বাড়ির মধ্যেই অন্য রূপে রয়েছে আপনি তার কিছুই জানেন না। এই রকম হাড় হিম করা নানান প্রশ্ন আর ভয়ের অভিজ্ঞতার সন্ধান পেতে চলুন পড়ে নেওয়া যাক প্রেতবৈঠক ( Pretboithak ) বইটি।






Nekre Manab || Sanchari Bhattacharya || নেকড়ে মানব || সঞ্চারী ভট্টাচার্য
Ebong Andhak || Avik Mukhopadhyay || এবং অন্ধক || অভীক মুখোপাধ্যায়
Reviews
There are no reviews yet.