Description
ছোটগল্প বাংলা সাহিত্যের গর্ব। বাংলা ছোটগল্পের গর্ব নরেন্দ্রনাথ মিত্র। আবু সয়ীদ আইয়ুব তাঁর একটি গল্পকে চিহ্নিত করেছিলেন “পৃথিবীর শ্রেষ্ঠ বড় গল্পের পর্যায়ে উন্নীত”-রূপে। সমকালীন ডাকসাইটে গল্পকার সন্তোষকুমার ঘোষ তাঁকে স্থান দেন “মপাসাঁ, ও’ হেনরি, শেখভ কি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ আসনে।” বস্তুত, বাংলা ছোটগল্পে নরেন্দ্রনাথ মিত্রের আসনটি দীর্ঘকাল আগেই সুচিহ্নিত। লেখকজীবনের সূচনাকাল থেকেই তিনি স্বমহিম। পুরো চার দশক ধরে প্রায় পাঁচশো গল্প লিখেছেন তিনি। উপন্যাসের থেকেও গল্পগ্রন্থের সংখ্যা বেশি তাঁর। সমকালীন জীবন চিরকালীন হয়ে বিধৃত সেই সব গল্পে। নরেন্দ্রনাথের গল্পগ্রন্থগুলি, দুঃখের বিষয়, বহুকাল যাবৎ দুষ্প্রাপ্য ছিল। অথচ নিত্যই তাঁর বিভিন্ন গল্পের খোঁজ করেন গবেষক কি চিত্রপরিচালক কিংবা অনুরাগী পাঠক। তাঁদের সেই চাহিদার কথা ভেবেই নরেন্দ্রনাথের নানা মাপের পঞ্চাশটি করে গল্প নিয়ে প্রকাশিত হয়ে চলেছে, ‘গল্পমালা’র একেকটি খণ্ড। এই দ্বিতীয় খণ্ডেও ধরা রইল প্রায়-হারিয়ে-যাওয়া অথচ অবিস্মরণীয় পঞ্চাশটি স্বভাবসিদ্ধ গল্প। যেসব গল্পের জন্যই গল্পকাররূপে নরেন্দ্রনাথের খ্যাতি এবং যার মধ্য দিয়েই তাঁর প্রভূত মূল্যায়ন সম্ভবপর। এ-সংকলনের কোনও ভূমিকা নেই, তার বদলে আছে নরেন্দ্রনাথেরই একটি রচনা ‘আত্মকথা’—যেখানে উন্মোচিত তাঁর ব্যক্তিসত্তা তথা সাহিত্যিকসত্তার উন্মেষ-বিকাশের ইতিবৃত্ত। প্রথম খণ্ডের মতো এ-খণ্ডেও অন্তর্ভুক্ত গল্পমালার সাময়িকপত্রে প্রকাশসাল পরিশিষ্টে উল্লিখিত।





Nirjan Ekaker Gan Rabindra Sangit | Sudhir Chakraborty || নির্জন এককের গান রবীন্দ্রসঙ্গীত | সুধীর চক্রবর্তী
Reviews
There are no reviews yet.