Description
খ্রিষ্টজন্মেরও সহস্রাধিক বৎসর আগের প্রাচীন পৃথিবীর এক নির্দিষ্ট ভূখণ্ড এই উপাখ্যানের পটভূমি। বাঁকা চাঁদের মতো সেই ভূখণ্ডের উত্তরে কৃষ্ণসাগর, দক্ষিণে আরব মরুভূমি। পূর্বে পারস্য, পশ্চিমে ভূমধ্যসাগর। আবুল বাশারের এই উপন্যাসের একদিকে নরুভূমি, অন্য দিকে শস্যশ্যামল ভূমিক্ষেত্র। জন্ম-যাযাবর মানুষ নরুভূমি থেকে চলেছে নাটির দিকে। কিন্তু বার বারই সে উচ্ছেদ হয়। নরুভূমিতে বিচরণশীল মানুষ স্বর্গের কল্পনা করেছিল। আর এই কল্পনাকে বাস্তবায়িত করতে প্রয়োজন হয়েছে নারীকে। তেমনই এক নারী রিবিকা, এ-উপন্যাসের নায়িকা। তাকে ঘিরে তিন নায়ক। এদের মধ্যে একজনকেই ভালবেসেছিল রিবিকা। অন্য জন চেয়েছিল তার শরীরের আশ্রয়। তবু রিবিকার জীবনের প্রধানতন অবলম্বন হয়ে উঠল তৃতীয় একজন। কীভাবে, তাই নিয়েই এই দারুণ পরিশ্রনী ও দুর্দান্ত কৌতুহলকর এপিক উপন্যাস। অনন্যস্বাদ এই কাহিনীর পটভূমি যেমন অভিনব, গঠনেও তেমন নিশেছে পুরাণ, উপকথা, কিংবদন্তী বা লোককল্পনার বিভিন্ন উপাদান। কিন্তু একই সঙ্গে ভিতরে কোথায় যেন সনকালীন ভারত তার যাবতীয় সমস্যা নিয়ে জ্বলন্ত।







Bhoyer Upotyoka || Sir Arthur Conan Doyle || ভয়ের উপত্যকা || স্যার আর্থার কোনান ডয়েল
Petbotthu || Avik Sarkar || পেতবথু || অভীক সরকার
Kaligunin Trahimam || Soumik De || কালীগুণীন ত্রাহিমাম || সৌমিক দে
Ambubachi 2 || Madhumita Sengupta || অম্বুবাচী ২ || মধুমিতা সেনগুপ্ত
Reviews
There are no reviews yet.