Description
কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের মহাভারত প্রাচীন ভারতীয় সাহিত্যের বৃহত্তম গ্রন্থ এবং জগদবিখ্যাত গ্রন্থসমূহের অন্যতম। প্রচুর আগ্রহ থাকলেও এই বিশাল বা তার অনুবাদ আগাগোড়া পড়া সাধারণ লোকের পক্ষে কষ্টসাধ্য। যাঁরা অনুসদ্ধিৎসু তাঁদের দৃষ্টিতে সমগ্র মহাভারতই পুরাবৃত্ত ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির অমূল্য ভাণ্ডার, এর কোনও অংশই উপেক্ষণীয় নয়। কিন্তু সাধারণ পাঠক মহাভারতের আখ্যানভাগই প্রধানত পড়তে চান, আনুষঙ্গিক বহু সন্দর্ভ তাদের পক্ষে নীরস ও বাধাস্বরুপ।
এই পুস্তক ব্যাসকৃত মহাভারতের সারাংশের অনুবাদ। এতে মূল গ্রন্থের সমগ্র আখ্যান এবং প্রায় সমস্ত উপাখ্যান আছে, কেবল সাধারণ পাঠকের যা মনোরঞ্জক নয় সেই সকল অংশ সংক্ষেপে দেওয়া হয়েছে, যেমন বিস্তারিত বংশতালিকা, যুদ্ধবিবরণের বাহুল্য, রাজনীতি ধর্মতত্ত্ব ও দর্শন বিষয়ক প্ৰসঙ্গ, দেবতাদের স্তুতি, এবং পুনরুক্ত বিষয়। স্থলবিশেষে নিতান্ত নীরস অংশ পরিত্যক্ত হয়েছে। এই সারানুবাদের উদ্দেশ্য – মুল রচনার ধারা ও বৈশিষ্ট্য যথাসম্ভব বজায় রেখে সমগ্র মহাভারতকে উপন্যাসের ন্যায় সুখপাঠ্য করা। Mahabharat








Sera Bhoy O Rahasya || Ashapurna Debi || সেরা ভয় ও রহস্য || আশাপূর্ণা দেবী
Hrishikesher Saptakanda || Ashis Chakraborty || হৃষীকেশের সপ্তকাণ্ড || আশিস চক্রবর্তী
Anya Bhooter Golpo || Satirtha Dey || অন্য ভূতের গল্প || সতীর্থ দে
Eak Jhuri Kuri || Mousumi Mukhopadhyay || এক ঝুড়ি কুড়ি || মৌসুমী মুখোপাধ্যায়
Payal Sen Series - Char Odhhay || Mousumi Dutta || পায়েল সেনে সিরিজ— চার অধ্যায় || মৌসুমী দত্ত
SHANKAR NAMA || BISHAKHA GHOSH || শঙ্কর নামা || বিশাখা ঘোষ
Upanyas Samagra Vol 6 || Suchitra Bhattacharya || উপন্যাস সমগ্র খণ্ড ৬ || সুচিত্রা ভট্টাচার্য
ADHUNIK BANGLA PROYAG ABHIDHAAN
Atankyer Astaprahar || Avishek Chattopadhyay
Reviews
There are no reviews yet.