Description
রাঁচির কুয়াশাভেজা এক হাড়কাঁপানো রাতে একটি মরণ চিৎকার চিরে দেয় নীরবতা। শিল্পপতি আশুতোষ চৌহানের একমাত্র ছেলের রহস্যজনক মৃত্যু যেন ঝাড়খণ্ড প্রশাসনের ভিত কাঁপিয়ে দেয়। কিন্তু এই মৃত্যু কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক সুপরিকল্পিত চক্রান্ত? দুই বছরের দীর্ঘ নীরবতা ভেঙে আবার ময়দানে ফিরে আসে আইপিএস অফিসার মানভী বাজওয়া চ্যাটার্জী। তার ব্যক্তিগত জীবনের গভীর ক্ষতই আজ হয়ে ওঠে এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। একটি খুনি, সাতটি শহর, আর এক অদৃশ্য জাল, যেখানে রাঁচি থেকে রাজস্থান, গয়া থেকে খড়গপুর, এমনকি দিল্লি পেরিয়ে বার্লিন ও সার্বিয়ার সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে রহস্যের জাল। প্রতিটি ধাপে মানভীর জন্য অপেক্ষা করে নিখুঁতভাবে পাতা ডেথ ট্র্যাপ। এই লড়াই কি শুধুই একজন খুনিকে ধরার? নাকি এর পেছনে আছে এক অদৃশ্য শক্তি, যে দাবার গুটির মতো চাল চালছে? মানভী বুঝতে পারে, সে খুনিকে খুঁজছে না বরং খুনিই তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অন্ধকার গহ্বরে। প্রশ্ন একটাই ন্যায়বিচারের জন্য লড়তে গিয়ে মানভী কি নিজেই হয়ে উঠবে এক ভয়ংকর শক্তি? ‘ক্ষত’ (Khawta) শুধুই একটি থ্রিলার নয়, এটি প্রতিশোধ, মানসিক যন্ত্রণা এবং অন্ধকার সত্যের এক শ্বাসরুদ্ধকর গল্প।









Agent Of Jatayu || Kaushik Roy || এজেন্ট অফ জটায়ু || কৌশিক রায়
Gadya Sangraha Part 1 || Sakti Chattopadhyaay
Mayajatak || Amrita Konar || মায়াজাতক || অমৃতা কোনার
Bigyan O Sanskritik Andolaner Itihas (Combined) || Prabir Ghosh & Biplab Das
Arjun Badher Nepathye || Aniruddha Sau || অর্জুন বধের নেপথ্যে || অনিরুদ্ধ সাউ
Sahitya Bibek || Bimal Kumar Mukhopadhyay
Pratham Partha || Dhruba Kumar Mukhopadhay
Atha Hansa ? Marali Katha || Chittaranjan Maity
Hatash Hoben Na-2 || Dr. Partha Chattopadhyay
Ek Paysar Tram || Sachin Das
Reviews
There are no reviews yet.