Description
কালীগুণীন বনাম বিদ্যু্ৎজিহ্বা রহস্য– শত শত বৎসর ধরে মাটির নীচে চাপা থাকা এক রহস্য আর এক কাঁচাখেগো অপদেবতা। গোটা ভারতবর্ষকে কোন ভয়ঙ্কর উপায়ে ছারখার করে দিতে চায় শয়তানের দল? দশানন রাবণের ভগ্নীপতি, রাক্ষস বিদ্যুৎজিহ্বার তৈরী এক অসামান্য বিদ্যা কিভাবে জড়িয়ে পড়লো এই রহস্যের সঙ্গে? কালীপদ কি পারবে নিজের ধুরন্ধর বুদ্ধি দিয়ে সবকটি যোগসূত্র জোড়া লাগিয়ে দেশকে সর্বনাশের থাবা থেকে বাঁচাতে? কালীগুণীন ও নীলকন্ঠের সঙ্কেত– উড়িষ্যার সীমান্ত থেকে ক্রমশ বাঙ্গালার দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে আধা মানুষের মতো এক হিংস্র জানোয়ার। কি উদ্যেশ্যে? পুরাণের সবচেয়ে রহস্যময় এক মহা রহস্য, যা আমাদের চোখের সামনেই এতকাল রূপকথার আড়ালে লুকিয়ে ছিল। সেই রহস্যের নাগাল পেতে মোকাবেলা করতে হবে এক হিংস্র রক্ষীর সঙ্গে। কালীগুণীন কি পারবে সেই অতি আশ্চর্য রহস্যকে উদ্ধার করতে? কালীগুণীনের দ্বিতীয় গল্প:- এক চিকিৎসক বদলি হবার পরে তার পরিবারকে নিয়ে উঠলেন এক হাসপাতাল-বাড়িতে। চিকিৎসকের পরিবার টের পেলেন যে এই বাড়িটায় তাঁরা ছাড়াও আরও ভয়ঙ্কর কারোর আনাগোনা আছে। এই বাড়ির অতীতের সঙ্গে জড়িয়ে আছে এক অতি নির্মম এবং বুকফাটা অভিশাপ। কালীপদ কি পারবে এই অতীতের অভিশাপের সন্ধান করে, তার বিহিত করে পরিবারটিকে রক্ষা করতে? ভর:- একজন গুণীনের জীবনের অসংখ্য চমকপ্রদ ঘটনার সঙ্গে থেকে যায় কিছু সাধারণ ঘটনা, কিন্তু গুরুত্বের দিকে তা কোনো অংশেই লঘু নয়। এক গ্রাম্য গৃহবধূর শরীরে প্রেতিনীর ভর পড়া এবং সেই সূত্রে এক নিষ্ঠুর অতীতকে খুঁজে বের করার এক কাহিনী।












Bhasanbari || Sayak Aman || ভাসানবাড়ি || সায়ক আমান
Sunirbachito Noiti Uponayas || Suchitra Bhattacharya || সুনির্বাচিত নয়টি উপন্যাস || সুচিত্রা ভট্টাচার্য
Sosemira || Nabil Muhatasim
Reviews
There are no reviews yet.