Description
নয়ের দশকের মাঝামাঝি সময় থেকে প্রকাশ পেতে শুরু করে শ্রীজাতর লেখা। লিখছেন তারও বেশ কিছু বছর আগে থেকে। সেই সময়রেখার হিসেবে তাঁর লেখালেখির তিন দশক পূর্ণ হচ্ছে এখন। এই দীর্ঘ সময়ে তাঁর কবিতা বহু চড়াই উৎরাই পেরিয়ে এসেছে, সাক্ষী থেকেছে অনেক বাঁক বদলের, যা শ্রীজাত’র কাব্য ভাবনাকে বারেবারে নতুন করে চিনিয়েছে। সেই কবিতা সফরের ধারাবাহিকতা ও সামগ্রিকতাকে একত্রিত রাখবার প্রয়াসেই তাঁর কবিতাসমগ্রের তৃতীয় খণ্ডের আয়োজন। এবারের পর্বে থাকছে সংযোজন সমেত তার সাতটি কাব্যগ্রন্থ, যারা ভাষায়, ভাবনায় একে অপরের চেয়ে বিস্ময়কর ভাবে আলাদা। ছাই রঙের গ্রাম’ নামক গ্রন্থে বেশ কিছু গদ্যও সংকলিত হয়েছিল, এই আয়োজন থেকে সেই গদ্যাংশকে সরিয়ে রাখা হল। এ কথা ঠিক যে, ১৯৯৯ সালে প্রকাশিত ‘শেষ চিঠি’ নামক পুস্তিকাটিই শ্রীজাতার প্রথম একক কবিতা- সংকলন, যে কারণে কবিতাসমগ্রের প্রথম খণ্ড শুরু হয়েছিল সেই বই দিয়ে। কিন্তু তারও আগে, ১৯৯৭ সালে ‘গুহালিপি’ নামক সংকলনে শ্রীজাতার একটি সম্পূর্ণ কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত ছিল, যার নাম “আমরাই স্তব্ধ প্রতিনিধি’। সেই অর্থে এটিই তাঁর প্রথম কাব্যগ্রন্থ, তাঁর কবিতার সামগ্রিক আত্মপ্রকাশ। কবিতাসমগ্রের এই তৃতীয় খণ্ডের সংযোজন হিসেবে সেই গ্রন্থটিই সম্পূর্ণরূপে রাখা হল। এই সাতটি কাব্যগ্রন্থের সমাহার শ্রীজাতার নিরবচ্ছিন্ন কবিতাচর্চার আরও এক দলিল হয়ে থাকল, যার মধ্য দিয়ে বাংলা কবিতার পাঠককুল এক স্বতন্ত্র ও সামুহিক স্বর আবিষ্কার করতে পারবে।









Kalachand Seth And Company || Tapas Roy || কালাচাঁদ শেঠ অ্যান্ড কোম্পানি || তাপস রায়
Tarashankar Bandyopadhyay Rachanabali Vol 23 || তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনাবলী খন্ড ২৩
Kishore Sahitya Samagra || Bibhutibhusan Bandapadhyay || কিশোর সাহিত্য সমগ্র || বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
3 4C Taltala Lane || Hindol Bhattacharya || ৩/৪সি, তালতলা লেন || হিন্দোল ভট্টাচার্য
Hitapodesher Galpa || Tapati Debi || হিতোপদেশের গল্প || তপতী দেবী
Kabitasamagra 3 || Srijato || কবিতাসমগ্র ৩ || শ্রীজাত
Sekaler Kolikatar Protidhoni || Diptajit Mishra || সেকালের কলিকাতার প্রতিধ্বনি || দীপ্তজিৎ মিশ্র
Mahasthabir Jatak (Akhanda) || Premankur Atarthy || মহাস্থবির জাতক (অখণ্ড) || প্রেমাঙ্কুর আতর্থী
Tintin: Hangar Hrader Bibhisika || টিনটিন হাঙর হ্রদের বিভীষিকা
Shankil Pathe Chakrabyuhe || Suman Biswas || শঙ্কিল পথে চক্রব্যূহে || সুমন বিশ্বাস
BACHAI GALPO || ASHAPURNA DEBI || বাছাই গল্প || আশাপূর্ণা দেবী
Tintin: Chandra Loke Abhijan || টিনটিন চন্দ্রলোকে অভিযান
Reviews
There are no reviews yet.