Description
ব্রততী বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। বিষয় অর্থনীতি। প্রথাগত শিক্ষার শেষে অর্থনীতির চর্চা, চাকরি আর আবৃত্তি- এই তিনের মধ্যে বেছে নিয়েছিলেন আবৃত্তিকে। আবৃত্তিচর্চার শুরু শৈশবে, বাড়িতে বাবা-মা’র তত্ত্বাবধানে। প্রথম একক অনুষ্ঠান ১৯৯৬ সালের ডিসেম্বরে ‘এক সন্ধ্যায় একা ব্রততী’। এ ছাড়াও বেশ কিছু একক অনুষ্ঠান। প্রকাশিত হয়েছে বহু অ্যালবাম। দেশ ছাড়াও বিদেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হয়েছেন। তৈরি করেছেন তাঁর নিজস্ব আবৃত্তিচর্চা কেন্দ্র। আবৃত্তি-প্রশিক্ষণের তত্ত্বাবধানে যুক্ত রয়েছেন বেশ কয়েকটি স্কুলে। আবৃত্তির সঙ্গে তাঁর দিনযাপন নিয়ে এর আগেও প্রকাশিত হয়েছে একটি বই। সম্পাদনা করেছেন তিনটি বইয়ের। ‘কবিতার পাঠশালা’ তাঁর নিজের লেখা দ্বিতীয় বই।





Ambubachi || Madhumita Sengupta || অম্বুবাচি || মধুমিতা সেনগুপ্ত
Reviews
There are no reviews yet.