Description
জ্যাঠামশাই। নাম শ্রীধরণীধর পাত্র। বর্ণময় এক চরিত্র। যিনি পুকুরে ছিপ ফেলেন কুমির ধরতে, হাফপ্যান্ট পরে বাড়ির সানশেডে উঠে পড়েন অশ্বত্থগাছের চারা ওপড়াতে, বাড়ির সদর দরজায় তালা দিয়ে হারিয়ে ফেলেন চাবি। এই জ্যাঠামশাই-ই আবার গল্প প্রতিযোগিতায় গল্প লিখে পাঠান। গল্পের নাম এক ঢেঁড়সের আত্মকথা। তারপর সেই পুরস্কার নিতে গিয়ে পড়েন প্রতারকদের খপ্পরে। সঙ্গে আছেন দিনুজ্যাঠা। তিনি আবার যে-কোনও গন্ডগোলে মশলা দিতে ওস্তাদ। শিঙাড়ায় যেমন পুর, গন্ডগোলে তেমন দিনুজ্যাঠা। সঙ্গে আছে জ্যাঠামশাইয়ের ভাইপো ভাইঝি পিকলু আর বাবলি। আছেন তাদের বাবা শ্রীঅবনী পাত্র। সব মিলিয়ে বলা যায় নরক গুলজার।





Bangalir Berano Utasab Samkhya 2023
Reviews
There are no reviews yet.