Description
আমিষ ও নিরামিষ আহার’ নামে ঐতিহাসিক যে-মহাগ্রন্থ প্রজ্ঞাসুন্দরী দেবীর, তাঁর এই ‘জারক’ গ্রন্থটি চরিত্রে, বস্তুত, তারই সম্পূরক এক খণ্ড। কেননা, আহার্যের থালাটি নিরামিষ হোক বা আমিষ, আর সে-থালা যত ধরনের স্বাদু খাবারেই থাকুক না সজ্জিত, পরিপূর্ণ তৃপ্তির জন্য শেষপাতে চাই আচার কিংবা চাটনি, পান কিংবা মশলা। আচার-চাটনি বা পান-মশলা শুধু তৃপ্তিই জোগায় না, পরিপাককেও করে সুসাধ্য; বহুক্ষেত্রে, অরুচিকেও করে দূর। সেদিক থেকে এ-বই ‘আমিষ ও নিরামিষ আহার’-এরই অপরিহার্য অঙ্গ। প্রজ্ঞাসুন্দরী দেবী এখানে শিখিয়েছেন নানা ধরনের আচার, কাসুন্দি, জ্যাম, জেলি, মোরব্বা, আমসত্ত্ব, সস, সিরকা, স্কোয়াশ, শরবত, চুরন, হজমী, পাঁপড়, পাচন ইত্যাদি তৈরির সহজ কৌশল। পান-সাজা, মশলা ও ফল-সংরক্ষণ প্রভৃতি বিষয়েও দিয়েছেন বহু সুপরামর্শ। বৈচিত্র্যময়তায় এ-বই অনন্য ও স্বয়ম্প্রভ। এক কথায়, আচার-চাটনি ইত্যাদি বিষয়ে অসামান্য এক কোষগ্রন্থ।







Bakhtiyarer Ghora || Swapan Bandyopadhyay
Narendranath Mitra Upanyas Samagra Vol 4 || উপন্যাস সমগ্র খন্ড ৪ ||নরেন্দ্রনাথ মিত্র
Kaliguniner Moronpanja || Soumik de || কালীগুনীনের মরণপাঞ্জা || সৌমিক দে
Mephisto || Pathik Mitra || মেফিস্টো || পথিক মিত্র
Siter Rater Atanka || Ashes Bandhopadhyay || শীতের রাতের আতঙ্ক || অশেষ বন্দ্যোপাধ্যায়
Kolkata Kosaikhana || Sourav Chakrabarty || কলকাতা কসাইখানা || সৌরভ চক্রবর্তী
Andhare Jaler Kolahal || Sayak Aman || আন্ধারে জলের কোলাহাল || সায়ক আমান
Akashe Melechi Chokh || Gautam Gangopadhyay || আকাশে মেলেছি চোখ || গৌতম গঙ্গোপাধ্যায়
Reviews
There are no reviews yet.