Description
বাংলা তথা ভারতের নবজাগরণের প্রবাদপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি একজন প্রাতঃস্মরণীয় মনীষী। পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর আর সাগরসম হৃদয়ের জন্য দয়ার সাগর। একাধারে শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। নারীশিক্ষা প্রসার, শিক্ষা সংস্কার, বিদ্যালয় প্রতিষ্ঠা, পাঠ্যপুস্তক রচনা, বিধবাবিবাহ প্রবর্তন, বহুবিবাহ প্রতিরোধ সহ সমাজের নানা কুসংস্কার দূরীকরণে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। তাঁর সত্তর বছরের সুদীর্ঘ জীবন ও বিপুল কর্মকাণ্ডের কথা আমাদের জানা প্রয়োজন। সেই লক্ষ্যে স্বল্প পরিসরে বিদ্যাসাগর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। গ্রন্থে পারিবারিক পরিচিতি সহ বিদ্যাসাগরের জীবনের ঘটনা ও কর্মকাণ্ডগুলি অত্যন্ত সহজ সরলভাবে স্তরে স্তরে উপস্থাপিত হয়েছে যা ছাত্রছাত্রীসহ ও সাধারণ পাঠককে বিদ্যাসাগর সম্পর্কে কৌতূহলী করে তুলবে। এছাড়াও বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় থেকে গৃহীত কিছু শিক্ষামূলক অংশ, বিদ্যাসাগর সম্পর্কে মনীষী ও বিশিষ্টজনের কথা, বিদ্যাসাগরের বাণী; সেই সঙ্গে বিদ্যাসাগর সম্বন্ধে কতিপয় বিশিষ্ট কবির কবিতা অবশ্যই গ্রন্থটির ( Ishwar Theke Vidyasagar ) বাড়তি আকর্ষণ।





Dui Ratna || Debashish Dutta || দুই রত্ন || দেবাশিস দত্ত
Reviews
There are no reviews yet.