Description
ছোটগল্প নামে ‘ছোট’ হলেও, তার ব্যপ্তি দীর্ঘ কোনও কাহিনির থেকে কম নয়। তার মধ্যে যেমন আছে মুহূর্ত-যাপনের চকিত উদ্ভাস, তেমনই আছে জীবনের বিচিত্র অনুভবের বিস্ময়কর উদযাপন; সে যেমন দেয় বিন্দুতে সিন্ধু দর্শনের আভাস, তেমনই তার অসম্পূর্ণ সমাপ্তি সূচিত করে বিবিধ দিশায় যাত্রারম্ভের সম্ভাবনা! তার পরিমিত চলন আবিষ্ট করে পাঠককে, উন্মুক্ত করে দেয় নতুন পৃথিবীর দরজা; আর পাঠকও পরিকল্পনাবিহীনভাবে অজান্তেই প্রবেশ করেন তার মধ্যে। পাঠকদের এমনই অসমাপ্ত ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার আশায় এই সংকলনে ধরা থাকল তেমনই দুটি উপন্যাসিকা এবং ন’টি ছোটগল্প। লেখাগুলি ইতিপূর্বে ‘আনন্দবাজার’, ‘উনিশ-কুড়ি’, ‘দেশ’, ‘লেখাজোকা’, ‘অভিব্যক্তি’ ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হলেও, দুই মলাটের মধ্যে বন্দী হল এই প্রথম। Harikath O Onnyanno Galpa








Bangalir Berano Utasab Samkhya 2023
Food Kahini || Indrajit Lahiri
Detective Tarinicharan || Koushik Majumder || ডিটেকটিভ তারিণীচরণ || কৌশিক মজুমদার
Kolkata Kosaikhana || Sourav Chakrabarty || কলকাতা কসাইখানা || সৌরভ চক্রবর্তী
Dibya Chowdhury –
এই বইয়ের বেশিরভাগ গল্পই আগে নানান ম্যাগাজিনে পড়েছি। তবু দুই মলাটে আরেকবার গল্পগুলো পড়তে পেরে ভালো লাগলো। সামাজিক গল্প মানেই যে একই বিষয়ের চর্বিতচর্বণ নয়। বরং বিভিন্ন অভাবনীয় বিষয়ের সমাহার সেটা এই বইয়ের প্রত্যেকটা গল্পে ধরা আছে। এই বাজারে দাঁড়িয়ে বাজারের তোয়াক্কা না করে ছকভাঙা লেখাগুলোর জন্য লেখককে ধন্যবাদ।