Description
নেতাজী রহস্য ! আসলে রহস্য নয়। রহস্যের অন্তরালে রয়েছে গুজব আর গুজবের প্রতিধ্বনি। কখনো তা নেতাজী ভক্তদের অযৌক্তিক আবেগ-সঞ্জাত। কখনো তা রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার দুর্দমনীয় প্রচেষ্টা। কখনো তা প্রসারিত আন্তর্জাতিক পরিসরে। বেশিটাই দেশের অভ্যন্তরে। কখনো তা একেবারে ব্যক্তিগত বা গোষ্ঠীগত ব্যবসায়িক ঘৃণ্য চক্রান্তে। কখনো ধর্মের আড়ালে। কখনো বৈষয়িক গবেষণার আড়ালে অভিধানসম বিপুলায়তন ‘বৌদ্ধিক’ গ্রন্থের বন্দি মলাটে। ‘গুজবের গ্রাসে নেতাজী’ গত ৭৭ বছরের সেইসব রহস্যের মূলে একটি জোরালো আঘাত। সত্যের আড়ালে এক অসত্যকে প্রকাশ ও প্রচার করে ধর্মভীরু নিয়তিভীরু বঙ্গবাসীদের মূর্খ বানানোর যে প্রচেষ্টা অাজও বিদ্যমান, তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ। না তত্ত্বকথায় নয়, তথ্যকথায়। নথি, সাক্ষ্য, প্রমাণ, যুক্তি এবং বিশ্বাস নির্ভর একটি আপাদমস্তক অনুসন্ধানী গ্রন্থ যা নেতাজী-রহস্যের সৃষ্টিকর্তাদেরও মুখ আড়াল করার জন্য দৌড় করাবে।








Bakhtiyarer Ghora || Swapan Bandyopadhyay
Rakta Pathar || Riju Ganguly || রক্ত পাথার || ঋজু গাঙ্গুলী
Tomashgrash || Satirtha Dey || তমসগ্রাস || সতীর্থ দে
Ambubachi 2 || Madhumita Sengupta || অম্বুবাচী ২ || মধুমিতা সেনগুপ্ত
Coffeeshoper Janla || Sunetra Sadhu || কফিশপের জানলা || সুনেত্রা সাধু
Gujaber Grashe Netaji || Sujit Roy || গুজবের গ্রাসে নেতাজি || সুজিত রায়
Psycho 2 || Riju Ganguly || সাইকো ২ || ঋজু গাঙ্গুলী
Baltuda The Great || Sudip Bhattacharya
Tamosa Kuhelika || Himi Mitra Roy || তমসা কুহেলিকা || হিমি মিত্র রায়
Takhon Kuyasha || Soumitra Biswas || তখন কুয়াশা || সৌমিত্র বিশ্বাস
Reviews
There are no reviews yet.