Description
‘বেদনার ভাষ্যকার’-এর গল্পগুলি প্রবাসী ভারতীয় জীবনের অসামান্য চিত্রণ। বংশ পরম্পরায় প্রাপ্ত, আজন্ম লালিত দেশীয় ঐতিহ্যের সঙ্গে সম্পূর্ণ নতুন ভিন্নতর জীবনযাপনের নিত্য সংঘর্ষই এই পর্বের গল্পগুলির প্রতিপাদ্য। গল্পের প্রেক্ষাপট ছড়িয়ে আছে বস্টনে, বঙ্গভূমিতে। সূক্ষ্ম রসবোধে এবং সুচারু বিবরণীতে প্রবাস জীবনের অনুভবগুলি হৃদয়স্পর্শী। ‘অপরিচিত ভূমি’-র গল্পগুলিতে ধরা আছে, সাধারণ দৈনন্দিন জীবনের মধ্যেকার নাটকীয়তা, করুণ পরিণতি এবং সব আলোড়ন শেষে আবার নিত্য গতানুগতিকতার মধ্যে ফিরে যাবার কথা। পারিবারিক জীবনের নানাবিধ গভীর সূক্ষ্ম মুহূর্তের ঘন বুনোট গল্পগুলিকে নতুনতর মাত্রায় উন্নীত করেছে।





Reshamkit || Subarna Basu || রেশমকীট || সুবর্ণ বসু
Reviews
There are no reviews yet.