Description
আন্তর্জাতিক ড্রাগ মাফিয়া চক্রের অন্যতম কুখ্যাত গ্যাংস্টার। যার নাগাল পাওয়া তো দূরের কথা, আসল নামটাও আজ অবধি জানতে পারেনি দেশের পুলিশ থেকে ইন্টারপোল। এহেন গ্যাংস্টারের উথালপাথাল প্রেমে দিশেহারা সোনাগাছি ইমাম বক্স লেনের পুতুল। ভয়ংকর হিংসাদীর্ণ, রক্তস্নাত আলো আঁধারির সব চোরা অলিগলি ধরে কোন পথে এগোলো সেই অসম প্রেম?
সময়টা সিপাহী বিদ্রোহের ঠিক পরে পরেই। উত্তর ভারতের গহীন অরণ্যাঞ্চল ঘেঁষা গ্রামগুলো থেকে রহস্যময়ভাবে উধাও হয়ে যেতে শুরু করল একের পর এক মানুষ। নরখাদক শিকারে গিয়ে নিজেই শিকার হয়ে গেলেন সুদক্ষ, অভিজ্ঞ এক শ্বেতাঙ্গ শিকারি। আরো আটঘাট বেঁধে আসরে নামলো ইংরেজ শাসন। শেষ অবধি নরখাদকের সন্ধান মিলল কি? এক অন্ধকার বিবর্তনের সন্ধান দেবে এ আখ্যান।
এক সশস্ত্র মহাবিদ্রোহ, গদরের আহ্বান এলো এক প্রবল দুর্যোগের রাতে দেশের সমস্ত বিপ্লবীদের কাছে। দেশপ্রেমে মাতোয়ারা চিতোয়ানের জঙ্গল থেকে মিরাট, কানপুর হয়ে কলকাতা…এক মহা মিছিলে হাঁটতে শুরু করলেন তারা। কোথায় গিয়ে পৌঁছবে সে মিছিল?
দুই মানব-মানবীর বেয়াড়া, বেখাপ্পা অসম প্রেমের কাহিনী। সুন্দরবন থেকে কোলকাতার মুন্সিগঞ্জ আর পঞ্চাননতলার রেলবস্তি হয়ে আবার ফিরে যাওয়া সেই গহীন, দুর্গম বাদাজলার জঙ্গলে, কুয়াশা ঘেরা রহস্যময় মেদনমল্লর প্রাচীন দুর্গ, রাজা দখিন রায়ের দ্বীপ আর বনবিবির থান ঘেঁষে সেই জনমানবশূন্য চরে পুঁতে রাখা লক্ষীর ঝাঁপি খুঁজে ফিরে আসতে পারলো কি বেপরোয়া প্রেম? Ek Novel O Tin Novella





Agent Of Jatayu || Kaushik Roy || এজেন্ট অফ জটায়ু || কৌশিক রায়
Reviews
There are no reviews yet.