Description
অনন্ত আকাশের মতো বিস্তৃত অতল সমুদ্রের মতো রহস্যময় প্রাচীন এপিক মহাভারত। দেশে-বিদেশে বিবিধ পাঠান্তরে বিধৃত ও অজস্র প্রক্ষেপে আকীর্ণ এই মহা-আখ্যান, যার স্তরে স্তরে বিছানো আশ্চর্য সব ইঙ্গিত—প্রকট বা অস্ফুট। সেই মহাকাব্যেরই একটি গুরুত্বপূর্ণ প্রবাহ নিয়ে সৌরভ মুখোপাধ্যায়ের উপন্যাস ‘দৈবাদিষ্ট”। এর বিষয়-পরিধি সুবিস্তৃত: কুরুকুমারদের বয়ঃপ্রাপ্তি, হস্তিনায় প্রাসাদ-ষড়যন্ত্রের বিষবাষ্প ও তার সমান্তরালে বৃহত্তর ভারত-রাজনীতিতে সমাসন্ন এক অভাবনীয় ঝড়ের আভাস, যার কেন্দ্রে উঠে আসছেন দ্বারকার তরুণ নায়ক। অস্ত্রের ঝনঝনায় রুদ্ধশ্বাস আর কূট চক্রান্তে ভরপুর এ-কাহিনিতে অনেক চেনা চরিত্রকেও অচেনা আলোয় উদ্ভাসিত হতে দেখা যাবে। এ-উপন্যাস নানা আকরগ্রন্থের ইঙ্গিতপুষ্ট ও যুক্তিসঙ্গত কল্পনায় সমৃদ্ধ এক বাস্তবানুসন্ধানী পুনর্থন। ধ্রুপদী ভাষাসৌকর্যে আর চৌম্বক গল্পকথনে, শিহরন জাগানিয়া ঘটনাক্রমের তুরঙ্গগতি পাঠককে দম ফেলতে দেয় না। Daibadistha








Belpahari Thake Balligunj Place || Sekhar Bharatiya || বেল পাহারি থেকে বালিগঞ্জ প্লেস
Atankyer Astaprahar || Avishek Chattopadhyay
Kashinath Chandranath Naba-Bidhan Baikunther Will || Sarat Chandra Chattopadhyay || কাশীনাথ চন্দ্রনাথ নব-বিধান বৈকুণ্ঠের উইল || শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ichhamati || Bibhutibhushan Bandyopadhyay || ইছামতী || বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Reviews
There are no reviews yet.