Description
সৌরভ মুখোপাধ্যায় যখন ছোটদের জন্য কলম ধরেন, তখন ছোটদের সঙ্গে তাদের বাবা-কাকা-ঠাম্মা-জেঠিমারাও হামলে পড়েন। হাসি-মজা-রহস্য-কল্পবিজ্ঞান-ভূত-অ্যাডভেঞ্চার কিংবা অশ্রুসজল অনুভূতির গল্প-সর্বত্র তাঁর অবাধ ও মসৃণ বিচরণ। মধ্য-উনিশ শতকের পেরু ও কোকোস দ্বীপকে কেন্দ্র করে সৌরভলিখেছেন এক হাড় হিম করা দীর্ঘ কাহিনি-‘ক্যাপ্টেন টমসনের গুপ্তধন, ইতিহাস, কিংবদন্তী ও করুনার সীমা একাকার হয়ে গিয়েছে এই গল্পে। পাঠকের শিরদাঁড়া টানটান রাখার যাবতীয় উপাদান এখানে মজুত-সমুদ্র অভিযান, ষড়যন্ত্র, খুন, জলদস্যু, গুপ্তধন…। তবু, আর পাঁচটা গড়পড়তা রোমাঞ্চ কাহিনির সঙ্গে এ-আখ্যানের অনেক ফারাক। এ গল্প শেষ করার পর স্তদ্ধ হয়ে যেতে হয় করুণায়, আবেগে। সৌরভের তুরুপের তাস তাঁর বেগবান ছলমলে ভাষার চৌম্বক শক্তি। তাঁর কলমের জাদু পাঠককে হাসাতে ও কাঁদাতে পারে লহমার মধ্যে। এই সংকলনে রয়েছে আরও নয়টি গল্প লেখক ঘটিরাম, আবিষ্কারক ভেলকুনমামা, তান্ত্রিক করালী, পাখি-বিদ্বেষী খগেশচন্দ্র ও আরও নানান স্বাদের চরিত্র, বিচিত্র সব ঘটনার ঘনঘটা। সব মিলিয়ে এক অপূর্ব মায়াবি ক্যালাইডোস্কোপ। Captain Tomsoner Guptadhan





Naraker Dwar Khola || Baishali Dashgupta Nandi || নরকের দ্বার খোলা || বৈশালী দাশগুপ্ত নন্দী
Reviews
There are no reviews yet.