Description
দক্ষিণ কলকতায় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের সামনে বাস থেকে নামলেন জহর পাল। সাদার্ন অ্যাভিনিউ পার হয়ে শরৎ বসু রোড ধরে মিনিট দুই হেঁটে বাঁ দিকের একটা রাস্তা নিলেন। তিনটে বাড়ির পর থেমে গেলেন। লোহার ফটকে সাঁটা টিনের পাতে লেখা ‘কুকুর হইতে সাবধান’। তার নীচে হুঁশিয়ারিটা ইংরেজিতেও লেখা।
জহর পাল এই বাড়িতে দু—তিনবার এসেছেন। দুটো ডোবারম্যান কুকুরকে তিনি দেখেছেন। দিনের বেলা সে—দুটো বাঁধা থাকে সদর দরজার পাশে। রাত্রে ওরা সারা বাড়ি ঘুরে বেড়ায়। এখন সকাল এগারোটা, তাই চেন দিয়ে বাঁধা। চেনের দৈর্ঘ্যটা এমনই যে, তেড়ে এসে কামড়াতে পারবে না, তবে খুব কাছে এসে ভয় দেখাতে পারবে।
একতলার দরজায় পৌঁছতে দুটো কুকুরই গম্ভীর স্বরে ডেকে উঠে জহরের দিকে এগিয়ে এল। ভয় আর অস্বস্তি তাঁকে দাঁড় করিয়ে দিল। ভেতরের ঘর থেকে ধমকে—ওঠা গলার স্বর শোনা গেল, ”বোজো… লিজা… কোয়ায়েট, কোয়ায়েট।”





Jang Bahadur Singher Nati || Shirshendu Mukhopadhyay || জং বাহাদুর সিংহর নাতি || শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Reviews
There are no reviews yet.