Description
রজত রায় একজন আদ্যোপান্ত সৎ রাজনীতিবিদ। ছোট থেকেই সে আর্তের সেবার মধ্যে খুঁজে পায় অনাবিল আনন্দ। কলেজ জীবনে প্রবেশের পর ছাত্র রাজনীতির সঙ্গে পরিচিত হয়। সাফল্যের সঙ্গে সে নেতৃত্ব দেয় ছাত্র রাজনীতিতে। সে হয়ে ওঠে কলেজের এক জনপ্রিয় নেতা, যাকে দলমত নির্বিশেষে সমস্ত ছাত্রই ভালবাসে। তখন থেকেই সে চলে আসে রাজ্য রাজনীতির প্রথম সারির নেতাদের নেক নজরে। কলেজ ছাড়ার পর সে যোগ দেয় রাজনীতির মূল স্রোতে। একজন অত্যন্ত সৎ রাজনীতিবিদ হিসেবে অল্প সময়ের মধ্যেই সে অর্জন করে এক বিপুল জনপ্রিয়তা এবং বিরল সম্মান। দলের মধ্যে সে নিজের যোগ্যতায় অর্জন করে নেয় বিশেষ ক্ষমতা। তরুণ বয়সেই দলের একজন প্রধান নেতা হয়ে ওঠে সে। তার কথাই যেন তার দলের নীতি নির্ধারণের ক্ষেত্রে শেষ কথা হয়ে দাঁড়ায়। অত্যন্ত সৎ রাজনীতিবিদ রজত রায় সরকারি সম্পত্তি তছরূপ, ক্ষমতার অপপ্রয়োগ প্রভৃতি অনৈতিক কাজকর্মকে অত্যন্ত ঘৃণার চোখে দেখে। কিন্তু নিজের কোনও এক বিশেষ উচ্চাকাঙ্ক্ষার জন্য সে জড়িয়ে পড়ে এক বিরল দুর্নীতিতে। যার ফলে তাকে প্রাণ পর্যন্ত দিতে হয়। অথচ জনসাধারণ জানতেও পারেনা যে সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত রজত রায়। কি পরিমানে হিংস্র এবং দুর্নীতিগ্রস্ত ছিল। Bhoter Bali







Dr. Burmaner Hatyarahasya || Ankita Sarkar || ডাঃ বর্মনের হত্যারহস্য || অঙ্কিতা সরকার
Birangana Pritilata || Haripada Dey || বীরাঙ্গনা প্রীতিলতা || হরিপদ দে
Reviews
There are no reviews yet.