Description
আবার সেই ঝজুদা, আবার সেই কর। এবারের অভিযান যে-জঙ্গলে, সেই অরণ্যের অধিষ্ঠাত্রী দেবীর নাম বনবিবি। বনবিবির বনে পদে পদে মৃত্যুভয়, ক্ষণে ক্ষণে আতঙ্ক, মুহূর্তে মুহূর্তে রোমাঞ্চ। যাকে ঘিরে এত রোমাঞ্চ-আতঙ্ক আর মৃত্যুভয়, সেই সৌদিরবনের বাঘের জন্যই এবারের এই দুঃসাহসী অভিযান। শীতকাল, তবু অবিরাম বৃষ্টি। ঘোর দুর্যোগ। প্রথম রাত্রে মোটরবোট নোঙর করা হল, সেখানে কাদায় বাঘের পায়ের অসংখ্য চিহ্ন। যে-কোনও মুহূর্তে বাঘ উঠে আসতে পারত মোটরবোটে। যে-কোনও একজনকে পারত নিয়ে যেতে। পরদিন সত্যিই একজনকে ধরে নিয়ে গেল বাঘটা। রাইফেল হাতে ঝজুদা একলা ঢুকে পড়লেন গহন জঙ্গলে। বহু সময় কেটে গেল, ঋজুদা ফিরলেন না। উদ্বেগে-উৎকণ্ঠায় অস্থির হয়ে কিশোর রুদ্রও ঢুকে পড়ল সেই মৃত্যুর জাল ছড়ানো জঙ্গলে। সঙ্গী হল ছেলে-নৌকোর এক ছোট্ট ছেলে। তারপর? অজুদা কি ফিরে এলেন? ফিরতে পারল কি কিশোর রুদ্র এবং তার কিশোর সঙ্গীটি? এক দুর্ধর্ষ কৌতূহলকর কাহিনী শুনিয়েছেন বুদ্ধদেব গুহ তাঁর এই নতুন শিকারভিত্তিক উপন্যাসে।





3 E Netra || Amrita Conner || Baishali Nandi || Ipsita Majumdar
Reviews
There are no reviews yet.