Description
সেই সময় কলকাতায় পাঁঠার মাংসের দোকান থেকে সহজে মাথা পাওয়া যেতো না। কারণ দোকানের সংখ্যাই ছিল কম। দুই ভাই বিভিন্ন দোকান ঘুরে গোটা দশেক পাঁঠার মাথা সংগ্রহ করে দু-আড়াই সের কড়াইশুঁটি আর সংগৃহীত পাঁঠার ‘brain’ ফুটিয়ে একটা তরকারি বানিয়ে সন্ধেবেলা একেকজন গোটা ষোলো করে রুটি খেয়ে পেট ভরাতেন। তখনো হেদোর পুকুর পুরো কাটা হয়নি। কাজ চলছে তার। যে দুই ভাইয়ের কথা বললাম, এঁরা হলেন স্বনামধন্য মহেন্দ্র দত্ত এবং তাঁর দাদা নরেন্দ্রনাথ দত্ত। পঁচাত্তর পাতার উপন্যাসটিতে এরকম আরো অনেক ঘটনার উল্লেখ আছে। এছাড়া প্রচ্ছদ তো বলেই দিচ্ছে রামকৃষ্ণ দেবও উপন্যাসের অন্যতম চরিত্র। Atmaramer Kouto





Reviews
There are no reviews yet.