Description
বাংলাদেশের অসামান্য এক রূপকথার গল্প ‘কিরণমালা’। রূপকথার জাদুকর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার গল্পটিকে সংকলিত করে রেখেছেন তাঁর অপরূপ ‘ঠাকুরমার ঝুলি’তে। সেই ‘কিরণমালা’র ছায়া নিয়েই একালের রূপকথার ঐন্দ্রজালিক শৈলেন ঘোষের রচনা এক আশ্চর্য শিশু-নাটিকা— ‘অরুণ বরুণ কিরণমালা’।
ভারত সরকারের সঙ্গীত-নাটক-আকাদেমি একদা ‘অরুণ বরুণ কিরণমালা’ নাটকটিকে শ্রেষ্ঠ প্রযোজিত শিশু-নাটিকা হিসেবে পুরস্কৃত করেন। রাষ্ট্রীয় পুরস্কারের দুর্লভ সম্মান সেই প্রথম লাভ করল একটি শিশু-নাটিকা। বাংলার নাট্য আন্দোলনের ইতিহাসে এ-এক পরম গৌরবময় অধ্যায়। আর-একটি আনন্দজনক খবর, স্বরচিত নাটকের পুরস্কৃত সেই প্রযোজনার পরিচালকও ছিলেন শৈলেন ঘোষ।






Atankyer Astaprahar || Avishek Chattopadhyay
Dhanesh Pakhir Thot || Tillottama Majumdar || ধনেশ পাখির ঠোঁট || তিলোত্তমা মজুমদার
Reviews
There are no reviews yet.