Description
বিষবাহী প্রাণের অমৃত-সন্ধানের কথা লিখতেই কালকূট একদা কলম ধরেছিলেন। তাঁর প্রথম যাত্রা ‘অমৃতকুম্ভের সন্ধানে।’ অমৃত-সন্ধানের শেষ যদি এখানেই হত, তা হলে যে-অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন তিলোত্তমা নগরী রাজধানী দিল্লিতে গিয়ে, সেই আশ্চর্য অভিজ্ঞতার কথা কোনও দিনই জানা যেত না। এ-ও এক দুর্লভ অমৃতেরই সন্ধান। যমুনার ওপরে টলমলে আকাশে ভেসে-বেড়ানো একটি মুখ— সেই মুখই অমৃতের মুখ, বিষের পাত্রে টলটলানো। কার সেই মুখ? সে-মুখ রঞ্জিতার। অগ্নীশ্বরী রূপ তার, দুরন্ত যৌবন। কিন্তু রূপই অভিশাপ। আগুনের মতো সেই রূপে পতঙ্গেরা পুড়ে মরে, কিন্তু মানুষ এই আগুন নিয়ে সুখের ঘর বাঁধতে ভয় পায়। র়ঞ্জিতাকে চেয়েছে অনেকে, কিন্তু যা ও পায়নি— তার নাম ভালবাসা। প্রবল তৃষ্ণা নিয়ে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে, আকণ্ঠ বিষের পাত্রে মুখ রেখেছে যে-রঞ্জিতা রিজভি, কালকূটের নির্বাসন-যাত্রায় তার সেই বিষই কীভাবে অমৃত হয়ে দেখা দিল, তারই এক উষ্ণ উজ্জ্বল অসামান্য কাহিনি ‘অমৃত বিষের পাত্রে।’








Khalistan: Hajar Juddho Khatwo || Bibhash Roy Chowdhury || খালিস্তানি হাজার যুদ্ধ ক্ষত || বিভাস রায়চৌধুরী
Rajani-Rahasya O Anyanyo Galpo || Imon Arnab || রজনী -রহস্য ও অন্যান্য গল্প || ইমন অর্ণব
The Three Coffins || John Dickson Carr || দ্য থ্রি কফিন || জন ডিকসন কার
Tarashankar Bandyopadhyay Rachanabali Vol 20 || তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনাবলী খণ্ড ২০
6 E Chhanda || Moumita Ghosh
Chelebela Express || Samudra Basu || ছেলেবেলা এক্সপ্রেস || সমুদ্র বসু
Bakhtiyarer Ghora || Swapan Bandyopadhyay
Anamitra’r Pathsala || Anamitra Ray || অনমিত্র’র পাঠশালা || অনমিত্র রায়
Harano Diner Golpo || Kaushik Majumdar || হারানো দিনের গল্প || কৌশিক মজুমদার
Unnayan O Swakshamata || Amartya Sen
Reviews
There are no reviews yet.