Description
মায়েদের জন্য এই বই। এই বই তাঁদের ছেলে-মেয়েদের জন্যও—যাদের বিশ্বাস, আমার মা সব জানে।আমার মা সব জানে—ছোটদের এই সরল বিশ্বাসকে ভেঙে দিতে কোনও মায়েরই মন চায় না। কেননা একটা বয়স পর্যন্ত যত আবদার, যত জিজ্ঞাসা সবই চলে মায়ের কাছে। অথচ, সংসারের হাজার ঝকমারির মধ্যে মায়ের পক্ষে সজীব, সর্বজ্ঞ, বিশ্বকোষ হয়ে ওঠা সম্ভবপরই নয়। মাকে তাই অনেক সময় বানিয়ে বানিয়েও দিতে হয় চটজলদি জবাব। তার মধ্যে বহু ভুলও থেকে যায়। থেকে যাওয়াটা আশ্চর্য কিছু নয়। ছোটরা কিন্তু সেই জবাবই বেদবাক্য হিসেবে মনে রেখে দেয়। কেননা, তাদের অটল বিশ্বাস—আমার মা সব জানে। এইভাবেই অজান্তে, কখনও-বা অসতর্কতায়, ছোটদের মনের গভীর চারিয়ে যায় কিছু ভুল শিক্ষা, কিছু বা কুসংস্কার।শুধু এদেশে বলে নয়, সব দেশেই এমনটা ঘটে। মায়েদের কথায় যাতে ভুলভ্রান্তি না থেকে যায়—মায়েরাও তাই জানতে চান বহু প্রশ্নের জবাব। সহজ ভঙ্গিতে, সহজ ভাষায়। ঠিক সেইভাবে— যেভাবে ছোটরা জানতে চায় মায়ের কাছে।এই বইতে সেইরকমই কিছু প্রশ্ন আর তার সহজ, নির্ভুল, সংক্ষিপ্ত জবাব। প্রশ্নে প্রশ্নে অস্থির করা হচ্ছে মাকে, সাত- কাজের মধ্যেও মা জবাব দিয়ে যাচ্ছেন হাসিঠাট্টার হালকা চালে। ঠিক এই ভঙ্গিতে লেখা। কোথাও পাণ্ডিত্যের ভার নেই, ভয়-দেখানো ভাষা নেই। ফলে, মাকে হাতের কাছে কখনও না পেলে, এই বইটাই ছোটদের কাছে তাদের মায়ের হয়ে জবাব জোগাবে। এ-বইতে নাক ডুবিয়ে বসে থাকবে তারা। শুধু বাংলা ভাষাতেই নয়, এ-ধরনের একটি বই বিশ্বেই বুঝি এই প্রথম। প্রতিটি মায়ের চাই এই বই, প্রতিটি শিশুরও। সাড়াজাগানো এই বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশিত হল। প্রথম খণ্ডে ছিল আঠাশটির বিষয়ে আটশোর বেশি উত্তর। দ্বিতীয় খণ্ডেও পঁচিশের বেশি বিষয়, পাঁচশোরও বেশি জবাব।








Akal Basanter Pakhi || Ratantanu Ghanti || অকাল বসন্তের পাখি || রতনতনু ঘাঁটি
Nakhotrer Arale || Sayantani Putatunda || নক্ষত্রের আড়ালে || সায়ন্তনী পুততুণ্ড
Sera Rahasya Sambhar || Bengali Detective Book || সেরা রহস্য সম্ভার || বাংলা গোয়েন্দা বই
Anandamath || Bankim Chandra Chattyapadhyay || আনন্দমঠ || বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
BAISHE SHRABAN || NIRMAL KUMARI MAHALNABISH
Harano Diner Golpo || Kaushik Majumdar || হারানো দিনের গল্প || কৌশিক মজুমদার
Cancer : Purono Bhoy Notun Bhabna || Sthabir Dasgupta (part-1)
Harshabardhaner Kirtikalap | Shibram Chakrabarty | হর্ষবর্ধনের কীর্তিকলাপ | শিবরাম চক্রবর্তী
Agontuk || Mayukh Chowdhury || আগন্তুক || ময়ূখ চৌধুরী
3 4C Taltala Lane || Hindol Bhattacharya || ৩/৪সি, তালতলা লেন || হিন্দোল ভট্টাচার্য
Rajnaitik Sannyasi || Soumya Basu || রাজনৈতিক সন্ন্যাসী || সৌম্য বসু
Natabari Nursery || Saikat Mukhapadhyay || নাটাবাড়ি নার্সারি || সৈকত মুখোপাধ্যায়
Kolkata Kosaikhana || Sourav Chakrabarty || কলকাতা কসাইখানা || সৌরভ চক্রবর্তী
SOMOPREM || AJAY MAJUMDAAR || NILAY BASU || সমপ্রেম || অজয় মজুমদার || নিলয় বসু
Reviews
There are no reviews yet.