Free Delivery On All Orders Over ₹ 2499
Previous
Previous Product Image

Raban || Moumita Ghosh

Original price was: ₹280.00.Current price is: ₹210.00.
Next

Satabarsher Sera Rahasya Upanyas 1 || Anish Deb || শতবর্ষের সেরা রহস্য উপন্যাস ১ম খণ্ড || অনীশ দেব

Original price was: ₹899.00.Current price is: ₹719.00.
Satabarsher Sera Rahasya Upanyas 1

Rahasya Romancho Goenda Patrikar Sera 100 Galpo || Anish Deb || রহস্য রোমাঞ্চ গোয়েন্দা পত্রিকার সেরা ১০০ গল্প || অনীশ দেব

Original price was: ₹799.00.Current price is: ₹639.00.

SKU: PATRABHARATI_RAHASYA ROMANCHO GOENDA Categories: , , Brand:
Trust Badge Image

Description

বাংলা সাহিত্যে রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা কাহিনির শুরু হয়েছিল প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর দিয়ে ৷ এক-একটি বাস্তব রহস্যের পুলিশি তদন্তের ধারাবিবরণী ছিল সেই রহস্য কাহিনি ৷ এরপর দারোগাদের অভিজ্ঞতা লেখার একটা চল শুরু হয় ৷ কিন্তু সবই ছিল ‘কেস হিস্ট্রি’—সাহিত্যরসে সমৃদ্ধ গল্প বা উপন্যাস তাকে বলা যায় না ৷ রহস্য-গোয়েন্দা কাহিনি উপন্যাসের আদলে সাহিত্যের আঙিনায় প্রথম নিয়ে আসেন পাঁচকড়ি দে ৷ তাঁর বিখ্যাত উপন্যাস ‘নীলবসনা সুন্দরী’, ‘মায়াবী’, ‘হত্যাকারী কে ?’ ইত্যাদি ৷ পাঁচকড়ি দে’র জনপ্রিয়তা সেসময়ে ছিল ঈর্ষণীয় ৷ সেই ঐতিহ্যের কথা মনে রেখে ১৯৩২ সালে শুরু হয়েছিল রহস্য-রোমাঞ্চ কাহিনির প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘রোমাঞ্চ’ ৷ তারপর একে-একে আবির্ভূত হয়েছিল ‘তদন্ত’, ‘মাসিক রহস্য পত্রিকা’, ‘মাসিক গোয়েন্দা’, ‘ক্রাইম’, ‘অপরাধ’ ইত্যাদি পত্র-পত্রিকা ৷ একসময়ে এ জাতীয় পত্র-পত্রিকার জনপ্রিয়তা পৌঁছে গিয়েছিল তুঙ্গে ৷ অথচ আশির দশকের শেষে একে-একে এই পত্রিকাগুলো তাদের ‘শেষ সংখ্যা’ প্রকাশ করে ৷ রহস্য-রোমাঞ্চ সাহিত্যের একটা অধ্যায়ে যবনিকা নেমে আসে ৷ সেইসব লুপ্ত পত্রিকা থেকে প্রত্নবস্তুর মতো একশোটি গল্প উদ্ধার করেছেন অনীশ দেব ৷ অজস্র নামী-দামি লেখক মণিমাণিক্যের মতো এক-একটি গল্প লিখেছিলেন সেইসব পত্রিকায় ! রহস্য সাহিত্যের খনি ঘেঁটে একশোটি মণিরত্ন উপহার দেওয়া হল দু-মলাটে ৷ এতে যাঁরা লিখেছেন তাঁদের কয়েকজন হলেন : নারায়ণ গঙ্গোপাধ্যায়, নীহাররঞ্জন গুপ্ত, সুবোধ ঘোষ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পরিমল গোস্বামী, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভাস্কর রাহা, অভিজিৎ দত্ত প্রমুখ ৷ Rahasya Romancho Goenda Patrikar Sera 100 Galpo

Additional information

Weight 1 kg
Dimensions 18 × 12 × 3 cm
Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Rahasya Romancho Goenda Patrikar Sera 100 Galpo || Anish Deb || রহস্য রোমাঞ্চ গোয়েন্দা পত্রিকার সেরা ১০০ গল্প || অনীশ দেব”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping