ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগের সময়টা বাংলার ইতিহাস খুবই ঘটনাবহুল এবং রক্তাক্ত। একদিকে মোগল-পাঠান যুদ্ধ আর অন্যদিকে বারো ভূঁইয়াদের স্বাধীন হওয়ার সংগ্রাম। এই সবের মাঝে ছিল পর্তুগি‌জ়দের আগ্রাসন ও জলদস্যুতা। সব মিলিয়ে সে ছিল এক অস্থির সময়।

এমনই সময়ের মাঝে উষ্ণীষ এক আশ্চর্য চরিত্র। সে ও তার গুরু মহাময় মুখোপাধ্যায় এবং বন্ধু হাসান নানান ঘটনায় জড়িয়ে পড়ে। আলফনসো গঞ্জালেস নামক এক জলদস্যু একটি দ্বীপ দখল করে তার রাজা হয়ে বসে।

এবং তার নির্দেশে মহাময়ের ছোটবেলার বন্ধু জামালকে হত্যা করা হয়। মহাময় এবং উষ্ণীষ এবার কী করে এই অত্যাচারের প্রতিশোধ নেবেন?

অন্য উপন্যাসে গৌড়ের গুপ্তধন সুরক্ষিত করার জন্য তা লুকিয়ে রাখেন রাজা বসন্ত রায়। তার তিন দশকেরও পরে ক্রমশ সেই গুপ্তধন ঘিরে আবর্তিত হয় ঘটনা। একদিকে পর্তুগিজদের ষড়যন্ত্র এবং অন্যদিকে কিছু অসৎ কুটিল মানুষের লোভ। বাংলার লুকোনো গুপ্তধনকে কীভাবে খুঁজে বের করে রক্ষা করবে উষ্ণীষ!

‘উষ্ণীষ ২’ (Ushnish 2) -এর দুটি উপন্যাস- জলদস্যু, প্রতিশোধ এবং গুপ্তধনের উদ্ধার নিয়ে জমজমাট এক রোমহর্ষক কাহিনি।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Ushnish 2 by Smaranjit Chakraborty
Ushnish 2 || Smaranjit Chakraborty || উষ্ণীষ ২ || স্মরণজিৎ চক্রবর্তী
Original price was: ₹350.00.Current price is: ₹280.00.

7 in stock