দিনের আলোয় শিমুলগাছা যেন আর পাঁচটা সাধারণ মফস্বল শহরের মতোই। নদী, মাঠ, পুরনো বাংলো, স্কুল, সিনেমা হল, অলিগলি আর মানুষের নিত্যদিনের জীবন সব মিলিয়ে শান্ত, পরিচিত এক পরিবেশ।
কিন্তু সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই বদলে যায় সবকিছু।
দক্ষিণের জঙ্গলে শোনা যায় অদ্ভুত শব্দ, দেখা মেলে অস্বাভাবিক সব ঘটনার। পরিত্যক্ত রেল কলোনি, বিস্মৃত সাহেবপাড়া এবং শহরের নিচে ছড়িয়ে থাকা অন্ধকার নর্দমার গোলকধাঁধায় যেন লুকিয়ে আছে এমন কিছু, যার অস্তিত্ব কেউ বিশ্বাস করতে চায় না তবুও তারা আছে।
পিকু, বৃষ্টি, তেন্ডূয়া এবং তাদের বন্ধুরা বারবার চেষ্টা করে শিমুলগাছার রহস্যের জট খুলতে। কিন্তু প্রতিটি উত্তর যেন নতুন এক আতঙ্কের দরজা খুলে দেয়। কখনও হিসেব মেলে, কখনও সবকিছু এলোমেলো করে দেয় দক্ষিণের জঙ্গল থেকে ভেসে আসা এক ঝড়ো বাতাস।
যাঁরা লেখক নির্বাণ রায়-এর জনপ্রিয় ‘সূর্য ডোবার পর’ এবং ‘বিনু’ সিরিজ পড়েছেন, তাঁদের কাছে শিমুলগাছা কোনও অচেনা নাম নয়। আর নতুন পাঠকদের জন্য এই উপন্যাস (Simulgacha Jaiga Subidher Na) হবে রহস্য, ভয় এবং সাসপেন্সে ভরা এক অবিস্মরণীয় পাঠ-অভিজ্ঞতা।










Reviews
There are no reviews yet.