রাজদুলারি টিক্কু যদি শেষ সত্যটাকে জান কবুল করে না বলতেন তাহলে কখনোই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্য উদ্ঘাটিত হত না। কে এই রাজদুলারি? শ্রীনগরের সরকারি হাসপাতালে শ্যামাপ্রসাদের আচমকা মৃত্যুর শেষ সাক্ষী নার্স রাজদুলারি টিক্কু। তিনি নিখোঁজ হয়ে যাওয়ার আগে বলেছিলেন, ডা. আলীর নির্দেশ মতো একটি ইঞ্জেকশন দিতে না দিতেই শ্যামাপ্রসাদ ‘জ্বলে গেল পুড়ে গেল’ বলে চিৎকার করেই থেমে গেলেন। আর জাগেননি। একথা ফাঁস হওয়ার পর রাজদুলারিকেও আর খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি সত্যি এটাই যে শ্যামাপ্রসাদ খুন হয়েছিলেন? কিন্তু কেন? কার চক্রান্তে? জওহরলাল? নাকি শেখ আবদুল্লা? ‘শ্যামাপ্রসাদ হত্যা’র পাতায় পাতায় রহস্যের জাল। চমকের পর চমক। এবং সব চক্রান্তের শিকড় উপড়ে সত্যের উদ্ঘাটন।
Shyamaprasad Hatya Rahasya || Sujit Ray || শ্যামাপ্রসাদ হত্যা রহস্য || সুজিত রায়
Original price was: ₹395.00.₹296.00Current price is: ₹296.00.
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রহস্যময় মৃত্যুকে ঘিরে রাজদুলারি টিক্কুর বিস্ফোরক সাক্ষ্য থেকে শুরু হয় এক শিহরণ জাগানো অনুসন্ধান। হাসপাতালের শেষ মুহূর্ত, রহস্যময় ইঞ্জেকশন, নিখোঁজ সাক্ষী এবং রাজনৈতিক চক্রান্ত—সব মিলিয়ে প্রশ্ন ওঠে, এটি কি সত্যিই মৃত্যু, নাকি পরিকল্পিত হত্যা? চমক, রহস্য ও ঐতিহাসিক তথ্যের পরতে পরতে সাজানো ‘শ্যামাপ্রসাদ হত্যা’ সত্যের গভীরে পৌঁছনোর এক টানটান অনুসন্ধান।
7 in stock
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2026 |
Only logged in customers who have purchased this product may leave a review.




















Reviews
There are no reviews yet.