বিশ্বশ্রেষ্ঠ বিজ্ঞানী প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর নানান অভিযানে যেসব বিজ্ঞানীবন্ধু তাঁর সঙ্গী, সেই ক্রোল কিংবা সণ্ডার্স আমাদের চেনা। কিন্তু এ-বইয়ের অভিযানে নতুন বাঙালি সঙ্গী যিনি, তাঁর কার্যকলাপ সবাইকে ছাপানো।
সঙ্গীটির নাম নকুড়বাবু। অলৌকিক শক্তিধর এই মানুষটির রয়েছে দুর্লভ কিছু জাদুকরী ক্ষমতা। ইংরেজিতে বলা হয় এই ক্ষমতাগুলিকে— হিপনোটিজম, টেলিপ্যাথি ও ক্লেয়ারভয়েনস। একদিকে বহু দূরের বা অতীতের ঘটনা নকুড়বাবুর চোখের সামনে ভেসে ওঠে, অন্যদিকে ভবিষ্যতে কী ঘটতে চলেছে তারও সঙ্কেত পান তিনি। অন্যকেও প্রত্যক্ষ করাতে পারেন বহু অদৃশ্য জিনিস।
এহেন নকুড়বাবুকে সঙ্গী হিসেবে পাওয়ায় ‘শঙ্কু একাই ১০০’ (Shanku Ekai 100) গ্রন্থের কাহিনীগুলি নতুনতর মাত্রায় উজ্জ্বল, বৈচিত্র্যে আরও স্বাদু, ঘটনা-পরম্পরায় আরও আকর্ষণীয়।
















Reviews
There are no reviews yet