উত্তমকুমার নায়ক। মহানায়ক। বাঙালির একান্ত আপনজন। মহাপ্রয়াণের পরে যখন তাঁর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল মহাশ্মশানের দিকে, তখন কলকাতার রাজপথ লোকে লোকারণ্য। কেউ কাঁদছে, কেউ বা নির্বাক হয়ে গেছে।
মহাপ্রয়াণের বছর দুয়েকের মধ্যে এইচএমভি থেকে প্রকাশিত হয়েছিল উত্তম শ্রদ্ধাঞ্জলি। প্রথম খণ্ডের ভাষ্যপাঠে ছিলেন সুপ্রিয়াদেবী। লিখেছিলেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত। ‘তোমাকে দেখবার জন্য যখন জনতা উদ্বেল হয়ে ওঠে/গাড়ী ঘোড়া ট্রাম বাস বন্ধ করে দেয়,/ পথে অবরোধ সৃষ্টি করে,/ভেবো না, তারা কোন মুহূর্তের খেলাওয়ালা অভিনেতাকে দেখতে চায়।…’ তারা পরোক্ষে দেখতে চায়, সেই মৃত্যুহীন মহান প্রণেতাকে। যাঁর করুণায় উত্তম আজও পুরুষোত্তম।
নায়ক থেকে মহানায়কে পৌঁছতে তাঁকে অনেক কাঁটা কাঁকর বিছানো পথ অতিক্রম করতে হয়েছে। আত্মজীবনীর শুরুতে তিনি লিখেছেন, ‘আমার চারপাশে ঘন অন্ধকার। নিকষ কালো অন্ধকার।’ খ্যাতির শীর্ষে উঠেও এইরকম ছিল উত্তম-অনুভূতি। পৃথিবীর দশটি দেশের লেখকদের লেখায় সমৃদ্ধ প্রথম খণ্ডের ‘সবার উপরে উত্তম’। যেখানে রয়েছে অনেক অজানা কথা, অজানা ঘটনা। উত্তমচর্চার এ এক অভিজাত সম্ভার।
- “Swapner Sottor || Sthabir Dasgupta” already exists in your wishlist
Sobar Upore Uttam Vol 1 || সবার উপরে উত্তম প্রথম খণ্ড
Original price was: ₹550.00.₹440.00Current price is: ₹440.00.
7 in stock
পৃথিবীর দশটি দেশের লেখকদের লেখায় সমৃদ্ধ প্রথম খণ্ডের ‘সবার উপরে উত্তম’ (Sabar Upore Uttam)। যেখানে রয়েছে অনেক অজানা কথা, অজানা ঘটনা। উত্তমচর্চার এ এক অভিজাত সম্ভার।
7 in stock
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2026 |
Only logged in customers who have purchased this product may leave a review.














Reviews
There are no reviews yet.