শুধু বাংলা সাহিত্যের ইতিহাসেই নয়, বিশ্বসাহিত্যের প্রেক্ষিতেও কলকাতার ঠাকুরবাড়ি ও রায়বাড়ির মতো নবজাগরণের আলোকপ্রাপ্ত পরিবার দুর্লভ, প্রজন্মের পর প্রজন্ম ধরে যেখানে শিল্প-সাহিত্যচর্চার বহুমাত্রিক পরম্পরা অব্যাহত থেকেছে।

এই গ্রন্থের নাম রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা (Ray Paribarer Char Purusher Lekha O Aka) হলেও তা ‘পুরুষ’ অর্থে প্রজন্মকে বোঝাতে চেয়েছে এবং পরিবারভুক্ত কিংবা পরিবারের সঙ্গে সম্পর্কিত পুরুষ ও নারী উভয়কেই তার ব্যাপ্তির মধ্যে ধারণ করেছে।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী থেকে শুরু করে কুলদারঞ্জন, প্রমদারঞ্জন, হিতেন্দ্রকিশোর, সুখলতা রাও থেকে শুরু করে সুকুমার রায়, পুণ্যলতা চক্রবর্তী, সুবিনয় রায়, লীলা মজুমদার থেকে শুরু করে সত্যজিৎ রায়, নলিনী দাশ, কল্যাণী কার্লেকর, প্রসাদরঞ্জন রায় হয়ে সন্দীপ রায় পর্যন্ত বিস্তৃত। বহু শাখা-উপশাখায় বিন্যস্ত সুবৃহৎ রায় পরিবারের প্রায় সকল সদস্যের নির্বাচিত লেখা ও রেখায় সমুজ্জ্বল এই বই।

চার প্রজন্ম জুড়ে, প্রায় সার্ধশতবর্ষব্যাপী এই সৃজনভুবন বাঙালিকে শুধু রূপকথা আর মনভুলোনো ছবি ও ছড়াই উপহার দেয়নি, সেইসঙ্গে দিয়েছে কমিক্স, কল্পবিজ্ঞান, নাটক, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস-সহ শিশু-কিশোর সাহিত্যের এক অফুরান ভাণ্ডার।

সংকলনটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, কালজয়ী বহুলপঠিত রচনাগুলির পাশাপাশি এতে স্থান পেয়েছে বহু দুর্লভ ও প্রায় বিস্মৃত লেখা।

রায় পরিবারের সৃষ্টিশীল উত্তরাধিকারের ব্যতিক্রমী এই সংকলনটি শুধু শিশু, কিশোর তথা সব বয়সের পাঠকের জন্যই নয়, লেখক, গবেষক, সংগ্রাহক- সাহিত্যপ্রেমী সকলের কাছেই সংগ্রহণীয় হয়ে উঠবে।

Weight 1 kg
Dimensions 20 × 12 × 3 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

Ray Paribarer Char Purusher Lekha O Aka By Umashankar De
Ray Paribarer Char Purusher Lekha O Aka || Umashankar De || রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা || উমাশঙ্কর দে
Original price was: ₹580.00.Current price is: ₹464.00.