সন্তু-কাকাবাবুর রহস্য-অ্যাডভেঞ্চারের কাহিনী মাত্রেই দারুণ আকর্ষণীয়, কিন্তু এই ‘রাজবাড়ির রহস্য’ যেন আরও বেশি সুন্দর, আরও বেশি মাত্রায় সম্মোহক। বস্তুত এই এক কাহিনী, যেখানে সন্তুর ভূমিকা কিছুটা গৌণ। এ-কাহিনীর কেন্দ্রে দেবলীনা নামের সেই ফুটফুটে কিশোরীটি, যাকে ঘিরে ‘কলকাতার জঙ্গলে’র রহস্য আবর্তিত। এখানেও দেবলীনা জড়িয়ে পড়েছে এক নতুন রহস্যের জালে। এমন এক রহস্য, যা সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যার অতীত। এমনকী অমন যে অকুতোভয়, দুর্ধর্ষ কাকাবাবু, তিনিও যেন প্রথমটায় বেশ হতচকিত। তাঁর ঘোর কাটতেও লেগে গেছে অনেকটা সময়। শেষ পর্যন্ত অবশ্য কাকাবাবু রহস্য উদ্ধার করতে পেরেছেন, সন্তুও তার এক বন্ধুকে নিয়ে পৌঁছে গেছে কাকাবাবুর পাশে, কিন্তু সে একেবারে শেষ পর্বে। তার আগে পর্যন্ত ‘রাজবাড়ির রহস্য’ দারুণ জটিল, প্রায় অলৌকিক মোড়কে ঢাকা। বিশ্বাস-অবিশ্বাসের মধ্যের দেয়ালটাকেই যেন ভুলিয়ে দেওয়া। একেবারে আলাদা স্বাদের জমজমাট কাহিনী ‘রাজবাড়ির রহস্য’(Rajbarir Rahasya)।
Rajbarir Rahasya || Sunil Gangapadhyay || রাজবাড়ির রহস্য || সুনীল গঙ্গোপাধ্যায়
Original price was: ₹250.00.₹200.00Current price is: ₹200.00.
Out of stock
শেষ পর্যন্ত অবশ্য কাকাবাবু রহস্য উদ্ধার করতে পেরেছেন, সন্তুও তার এক বন্ধুকে নিয়ে পৌঁছে গেছে কাকাবাবুর পাশে, কিন্তু সে একেবারে শেষ পর্বে। তার আগে পর্যন্ত ‘রাজবাড়ির রহস্য’ দারুণ জটিল, প্রায় অলৌকিক মোড়কে ঢাকা। বিশ্বাস-অবিশ্বাসের মধ্যের দেয়ালটাকেই যেন ভুলিয়ে দেওয়া। একেবারে আলাদা স্বাদের জমজমাট কাহিনী ‘রাজবাড়ির রহস্য’(Rajbarir Rahasya)।
Find out your delivery date...
Fast delivery across India
Shipping charges will be shown at the checkout page
Out of stock
Receive in-stock notifications for this.
We will notify if any of your ordered book is out of print or price revised due to reprint or new edition.
ABOUT THIS BOOK
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 18 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2025 |
Only logged in customers who have purchased this product may leave a review.







Reviews
There are no reviews yet