তখন বাংলায় মাৎস্যান্যায়ের যুগ। চতুর্দিকে ঘোর অমানিশা। এক মহিষী ও তাঁর প্রধান গুরু তিব্বতের অবক্ষয়ী বৌদ্ধধর্মের প্রতিভূ হয়ে ভয়ংকর অনাচারে লিপ্ত। আর্তনাদ-হাহাকার-দুর্ভিক্ষ বাংলা জুড়ে।এই ক্রান্তিকালেই বাংলার বুকে ঘটল অভূতপূর্ব গণজাগরণ। জনসাধারণ, শৈব এবং সহজিয়া বৌদ্ধ সাধকবর্গের সম্মিলিত বিদ্রোহে পট-পরিবর্তন ঘটল এই দেশের। নতুন অভ্যুত্থান ঘটল, অন্ধকারে আলো ফুটল। ইতিহাসে এই প্রথম জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সিংহাসনে বসলেন বপ্যট-পুত্র, পালবংশের প্রথম রাজা গোপাল।কিন্তু কীভাবে ঘটল এই জাগরণ ? ‘পটমঞ্জরী’ ইতিহাস নয়, ইতিহাসের প্রেক্ষাপটে রচিত সুবিশাল এক উপন্যাস, যার পাতায় পাতায় ছড়িয়ে আছে রোমাঞ্চ, রুদ্ধশ্বাস সংগ্রাম, হিংসা, কদর্য ষড়যন্ত্র, বীরত্ব এবং সর্বোপরি প্রেম ও মহত্ত্ব।
Patamanjari || Avik Sarkar || পটমঞ্জরি || অভীক সরকার
Original price was: ₹399.00.₹319.00Current price is: ₹319.00.
‘পটমঞ্জরী’ (Patamanjari) অভীক সরকার রচিত এক অসাধারণ ঐতিহাসিক উপন্যাস। মাৎস্যান্যায়ের অন্ধকার সময়ে বাংলার সামাজিক অস্থিরতা, দুর্ভিক্ষ ও জনজীবনের সংকটের মধ্যে কীভাবে এক গণজাগরণের সূচনা হল এবং পালবংশের প্রথম রাজা গোপালের উত্থান ঘটল, সেই ইতিহাসঘন প্রেক্ষাপটে রচিত এই রোমাঞ্চকর কাহিনি। ইতিহাস, ষড়যন্ত্র, সংগ্রাম, বীরত্ব ও প্রেমের মিশেলে উপন্যাসটি পাঠককে এক ভিন্ন জগতে নিয়ে যায়।
50 in stock
| Weight | 1 kg |
|---|---|
| Dimensions | 20 × 12 × 2 cm |
| Author Name | |
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | |
| Publishing Year | 2022 |
Only logged in customers who have purchased this product may leave a review.










Reviews
There are no reviews yet.