ঠিক ভ্রমণ কাহিনী নয়। ইউএস স্টেট ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রামের প্রতিনিধি হিসেবে আমাদের আমেরিকা সফরে পাঠানো হয়েছিল বায়ুদূষণের পাঠ নিতে। আর তারই ফাঁকে একটা দেশকে নতুন করে চেনার সুযোগ। ছোটবেলা থেকে যে দেশকে চিনেছি অন্য ধারায়। আমেরিকা মানে, মাইকেল প্যারেন্টির সেই যুদ্ধবাজ দেশ- ভিয়েতনাম, জাপান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া… আমেরিকা মানে সাম্রাজ্যবাদী শক্তি। যে গোটা দুনিয়ায় দখলদারি বাড়াতে চায়। মার্কিন অর্থনীতিবিদ ভিক্টর লিথো বলেছিলেন, ‘ভোগ এবং আরও ভোগকে জীবনের একমাত্র মোক্ষ হিসাবে প্রতিষ্ঠা দেওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহদায়তন অর্থনীতির দাবি। আর সেই জীবনাদর্শের দাবি মেটাতেই আমেরিকানরা কেনা আর ভোগ করাটাকে প্রায় আধ্যাত্মিক জীবনচর্যার চেহারা দিয়েছে। ভোগবাদকে জীবনযাপনের অবিভাজ্য অঙ্গে পরিণত করেছে। চোখ ঝলসানো হাজারো কিসিমের পণ্যসামগ্রীর বৃত্তের মধ্যে আমেরিকানরা বন্দি।’ সত্যিই কি তাই? সেই ভাবনা মেলানোর আকাঙ্খা তো ছিলই। আমেরিকার মাটিতে পা দিয়েই বুঝেছিলাম, তার বৈভব। বুঝেছিলাম, এই দেশে গল্প খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাব। কত গল্প, কত ইতিহাস আগলে রেখেছে এই মাটি।

Weight 0.5 kg
Dimensions 18 × 12 × 2 cm
Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

Publishing Year

2026

Reviews

There are no reviews yet

Only logged in customers who have purchased this product may leave a review.

patabhumi-america-mrinal-kanti-das-book-cover
Patabhumi America || Mrinal Kanti Das || পটভূমি আমেরিকা || মৃণাল কান্তি দাস
Original price was: ₹375.00.Current price is: ₹300.00.

7 in stock